তৃণমূল কংগ্রেসের 'গোষ্ঠীদ্বন্দ্বে' ছাড় নেই হেভিওয়েটের! ভাইস চেয়ারম্যানের হাতেই আক্রান্ত চেয়ারম্যান

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে রেহাই পাচ্ছেন না হেভিওয়েটরাও। কোনও কোনও জায়গায় গোষ্ঠীদ্বন্দ্বই কাটা হয়ে উঠেছে।

তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বে রেহাই পাচ্ছেন না হেভিওয়েটরাও। কোনও কোনও জায়গায় গোষ্ঠীদ্বন্দ্বই কাটা হয়ে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই বলছেন গোষ্ঠীদ্বন্দ্ব অনেকটাই লোকসভা নির্বাচনের আগেকার অবস্থায় পৌঁছে গিয়েছে। অনেকেই বলে থাকেন এই গোষ্ঠীদ্বন্দ্বকে কাজে লাগিয়েই ২০১৯-এর লোকসভা নির্বাচনে তাক লাগিয়ে দিয়েছিলেন বিজেপি নেতা মুকুল রায়।

বীরনগরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

বীরনগরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

স্থানীয় সূত্রে জানা গিয়েছে বীরনগরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দীর্ঘদিনের। তবে তা শনিবারের মতো প্রকাশ্যে আসেনি কোনও দিনই।

চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে

চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে

বীরনগর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে একটি শিশু উদ্যানের কাজ খতিয়ে দেখতে গিয়েছিলেন চেয়ারম্যান পার্থকুমার চট্টোপাধ্যায়। সঙ্গে ছিলেন বেশ কয়েকজন কাউন্সিলরও। সেই সময় ভাইস চেয়ারম্যান গোবিন্দ পোদ্দার এবং তাঁর লোকজন চেয়ারম্যানের ওপর হামলা চালায় বলে অভিযোগ। এই সময় চেয়ারম্যানের সঙ্গে থাকা অনুগামীরাও পাল্টা মার দেয় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। চেয়ারম্যান পার্থকুমার চট্টোপাধ্যায় জানিয়েছেন, তাঁর সঙ্গে থাকা মহিলা কাউন্সিলর আরতি হালদার এবং শরদিন্দু দেবনাথ আহত হয়েছেন। যদিও হামলার কথা অস্বীকার করেছেন ভাইস চেয়ারম্যান গোবিন্দ পোদ্দার।

ঘটনার কথা মুখ্যমন্ত্রীকে জানাবেন চেয়ারম্যান

ঘটনার কথা মুখ্যমন্ত্রীকে জানাবেন চেয়ারম্যান

সূত্রের খবর অনুযায়ী, চেয়ারম্যান জানিয়েছেন, বিষয়টি নিয়ে তাহেরপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মুখ্যমন্ত্রীকে তিনি বিষয়টি জানাবেন বলে জানা গিয়েছে।

যতকাণ্ড শিশু উদ্যান নিয়ে

যতকাণ্ড শিশু উদ্যান নিয়ে

চেয়ারম্যান জানাচ্ছেন, স্থানীয় বাসিন্দারা তাঁর কাছে অভিযোগ করেছিলেন শিশু উদ্যানের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। সেই কাজ দেখতে গিয়েই যতকাণ্ড।অন্যদিকে ভাইস চেয়ারম্যানের দাবি, শিশু উদ্যানের জাক গত বছরেই শেষ হয়ে গিয়েছে। কিন্তু প্রাচীর ভেঙে গিয়েছিল। ভাইস চেয়ারম্যানের দাবি, সেই কাজই করা হচ্ছিল কাজ শুরুর নামে। সেখানেই সাধারণ মানুষ প্রতিবাদ করেছেন।

আলোচনায় বসবে তৃণমূল

আলোচনায় বসবে তৃণমূল

সূত্রের খবর অনুযায়ী, রাণাঘাট সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি শঙ্কর সিং জানিয়েছেন, বিষয়টি নিয়ে আলোচনা হবে। পাশাপাশি তাঁর দাবি যদি কোনও সমস্যা থাকে তাহলে তা মিটে যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+