লক্ষ্য নাগরিকত্ব সংশোধনী বিলে সমর্থন আদায়! তৃণমূল কংগ্রেস সাংসদদের নিয়ে নয়া পরিকল্পনা ভিএইচপির

তৃণমূল সাংসদদের সমর্থন পেতে তাঁদের বাসভবনে যাবেন ভিএইচপি নেতা কর্মীরা। তারা যাবেন রাজ্য থেকে নির্বাচিত ২ কংগ্রেস সাংসদের বাড়িতেও।

তৃণমূল কংগ্রেস সাংসদদের সমর্থন পেতে তাঁদের বাসভবনে যাবেন ভিএইচপি নেতা কর্মীরা। তারা যাবেন রাজ্য থেকে নির্বাচিত ২ কংগ্রেস সাংসদের বাড়িতেও। সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ করাতে একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে ভিএইচপি। তারই অঙ্গ হিসেবে তৃণমূল এবং কংগ্রেস সাংসদদের বাড়িতে যাওয়ার পরিকল্পনা। সূত্রের খবর অনুযায়ী, রাজ্যের ৪২ জন সাংসদের কাছেই নাগরিকত্ব সংশোধনী বিলের জন্যয় ভিএইচপির তরফ থেকে আবেদন জানানো হবে।

রাজ্যের বিজেপি সাংসদদের নিয়ে বৈঠক

রাজ্যের বিজেপি সাংসদদের নিয়ে বৈঠক

নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে রাজ্য থেকে নির্বাচিত ১৮ জন বিজেপি সাংসদকে নিয়ে ইতিমধ্যেই বৈঠক হয়ে গিয়েছে দিল্লিতে। মূলত ভিএইচপির উদ্যোগেই এই বৈঠক হয় বলে জানা গিয়েছে।

ভিএইচপি যাবে তৃণমূল সাংসদদের বাড়ি

ভিএইচপি যাবে তৃণমূল সাংসদদের বাড়ি

ভিএইচপির সর্বভারতীয় সহ সম্পাদক শচীন্দ্রনাথ সিং বলেন, নাগরিকত্ব সংশোধনী বিলের সমর্থন এবং রামমন্দির নিয়ে একাধিক কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। সেই কর্মসূচির অঙ্গ হিসেবেই রাজ্য থেকে নির্বাচিত ২২ জন তৃণমূল সাংসদের বাসভবনে যাওয়া হবে। তাঁদের সমর্থন আদায়ের চেষ্টা করা হবে।

উদ্দেশ্য ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন সংশোধন

উদ্দেশ্য ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন সংশোধন

বর্তমান নাগরিকত্ সংশোধনী বিলের উদ্দেশ্য ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন সংশোধন করা। যা হলে, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা, হিন্দু শিখ, বৌদ্ধ, জৈন, খ্রিস্টার, পার্সি ধর্মাবলম্বীদের এদেশের নাগরিকত্ব দেওয়া হবে।

উত্তর পূর্বের রাজ্যগুলিতে বিক্ষোভ

উত্তর পূর্বের রাজ্যগুলিতে বিক্ষোভ

ইতিমধ্যেই উত্তর পূর্বের রাজ্যগুলিতে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে। এই সংশোধনীর প্রবলভাবে বিরোধিতা করেছে তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+