স্থিতিশীল মহানায়িকা, হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী

স্থিতিশীল মহানায়িকা, হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী
কলকাতা, ৪ জানুয়ারি : আপাতত সুচিত্রা সেনের অবস্থা স্থিতিশীল। সাধারণ মাস্ক দিয়ে অক্সিজেন নিচ্ছেন তিনি। রক্তচাপ ও হৃদস্পন্দন আপাতত স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন মহানায়িকার চিকিৎসার দায়িত্বে থাকা মেডিক্যাল টিম। মহানায়িকাকে আপাতত নন ইনভেসিভ ভন্টিলেটরেই রাখা হয়েছে।

সকালে খাবারও খেয়েছেন অল্প

শুক্রবার দুপুর আড়াইটা নাগাদ ফের শারীরিক অবস্থার অবনতি হয় সুচিত্রার। আচমকা শ্বাসকষ্ট বেড়ে যায় তাঁর। বেড়ে যায় হৃদস্পন্দনও। খবর পেয়েই রাতের দিকে হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহানায়িকার শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকদের থেকে খবরাখবর নেন। দেখা করেন মুনমুন সেনের সঙ্গেও। কিন্তু সুচিত্রা সেনের সঙ্গে দেখা করেননি তিনি।

মুখ্যমন্ত্রী জানালেন 'দীর্ঘ সময় ধরে নিজেকে অন্তরালে রেখেছেন সুচিত্রা। তাঁর সেই ভাবনাকে সম্মান জানাই। তাই তাঁর সঙ্গে দেখা করিনি।'

গত ২৩ ডিসেম্বর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। তারপর থেকেই শারীরিক অবস্থার উন্নতি অবনতি হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+