উপকূল থেকে দূরে 'বুলবুল'! এবার উত্তর-পূর্ব ভারতের পথে

শনিবার রাতে পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানার পর আস্তে আস্তে শক্তি কমছে বুলবুলের। অতি প্রবল ঘূর্ণিঝড় থেকে তা ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে।

শনিবার রাতে পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানার পর আস্তে আস্তে শক্তি কমছে বুলবুলের। অতি প্রবল ঘূর্ণিঝড় থেকে তা ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে। রবিবার বিকেল নাগাদ তা নিম্নচাপে পরিণত হবে। বর্তমানে এই ঘূর্ণিঝড় বাংলাদেশের ওপর দিয়ে ত্রিপুরা, মেঘালয়ের দিকে এগিয়ে চলেছে।

সকাল সাতটায় বুলবুলের অবস্থান

সকাল সাতটায় বুলবুলের অবস্থান

এদিন সকাল সাতটায় আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে বুলবুল অবস্থান করছে, পশ্চিমবঙ্গ উপকূলে সুন্দরবন থেকে ৭৫ কিমি পূর্ব উত্তর পূর্বে। কলকাতা থেকে ১২৫ কিমি পূর্ব উত্তর-পূর্বে। সাগরদ্বীপ থেকে ১৬০ কিমি পূর্ব উত্তর পূর্বে এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ৮০ কিমি পশ্চিম উত্তর পশ্চিমে।

বৃষ্টির সতর্কবার্তা

বৃষ্টির সতর্কবার্তা

পশ্চিমবঙ্গের উপকূল এলাকায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কথাই বলা হয়েছে। এছাড়াও কলকাতা, পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং হুগলিতে আগামী ১২ ঘন্টায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

ঝড়ের সতর্কবার্তা

ঝড়ের সতর্কবার্তা

আপাতত ঝড়ের বেগ বেশি থাকলেও, তা পরবর্তী সময়ে কমবে। উপকূল এলাকায় তা হতে পারে ঘন্টায় ৮০ থেকে ৯০ কিমি।

মৎস্যজীবীদের প্রতি সতর্কবার্তা

মৎস্যজীবীদের প্রতি সতর্কবার্তা

মৎস্যজীবীদের প্রতি সতর্কবার্তায় বলা হয়েছে রবিবারও সমুদ্র উত্তাল থাকবে। আপাতত আগামী ১৮ ঘন্টার জন্য মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+