ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস ৫ জেলায়! কেমন থাকবে কলকাতা ও উত্তরবঙ্গের আবহাওয়া
ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস ৫ জেলায়! কেমন থাকবে কলকাতা ও উত্তরবঙ্গের আবহাওয়া
আকাশের মুখ ভার। কোথাও কোথাও দু-এক পশলা বৃষ্টি চলছে। সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় রয়েছে। আপাতত দক্ষিণবঙ্গের (South Bengal) ৫ জেলায় ভারী থেকে অতিভারীর বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া (Weather) দফতরের তরফে। উত্তরবঙ্গের (North Bengal) একটি জেলায় হতে পারে ভারী বৃষ্টি।

দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ১২ সেপ্টেম্বর সোমবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের উপকূলের অংশে ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান জেলায় ভারহী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গেও হতে পারে ভারী বৃষ্টি
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার ১২ সেপ্টেম্বর সকালের মধ্যে হিমালয়ের পাদদেশ সংলগ্ন ২ জেলা দার্জিলিং, কালিম্পং-এ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির কোথাও কোথাও হাল্কা বৃষ্টির সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকালের মধ্যে কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণ দিনাজপুর এবং মালদহে হাল্কা বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবারেই আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাকে বাদ দিয়ে সবকটি জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত উত্তরবঙ্গের কোথাও তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

কলকাতায় মেঘলা আকাশ, বৃষ্টির পূর্বাভাস
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ মেঘলা থাকবে। সঙ্গে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২৫ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯০ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২৫.৯
বহরমপুর ২৬.২
বাঁকুড়া ২৫
বর্ধমান ২৪.৮
কোচবিহার ২৫.৯
দার্জিলিং ১৫.৪
দিঘা ২৫.১
কলকাতা ২৬.৫
দমদম ২৬
কৃষ্ণনগর ২৬.৮
মালদহ ২৬.৩
মেদিনীপুর ২৬.১
শিলিগুড়ি ২৮.২
শ্রীনিকেতন ২৪.৮

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩৩.১)
বহরমপুর (৩৫.৪)
বাঁকুড়া (৩৩.২)
বর্ধমান (৩৪.৫)
কোচবিহার (৩৬.১)
দার্জিলিং (২১.৪)
দিঘা (৩২.৭)
কলকাতা (৩৩.৮)
দমদম (৩৩.৮)
কৃষ্ণনগর (৩২)
মালদহ (৩৫.৪)
মেদিনীপুর (৩৩)
শিলিগুড়ি (৩৬.৬)
শ্রীনিকেতন (৩৩)












Click it and Unblock the Notifications