মনুয়াকাণ্ডে রায়দান স্থগিত! অনুপম খুনের মামলা নিয়ে হতাশ পরিবার
পুত্রবধূ মনুয়া ও তা র পরকীয়া প্রেমিক অজিতের ফাঁসি চেয়ে আদালতে এদিন আবেগঘন হয়ে পড়েন মৃত অনুপমের মা। পুলিশি তদন্তে আগেই উঠে এসেছিল , যে অনুপমকে ষড়যন্ত্র করে খুন করেছে মনুয়া ও তার প্রেমিক অজিত রায়।
পুত্রবধূ মনুয়া ও তা র পরকীয়া প্রেমিক অজিতের ফাঁসি চেয়ে আদালতে এদিন আবেগঘন হয়ে পড়েন মৃত অনুপমের মা। পুলিশি তদন্তে আগেই উঠে এসেছিল , যে অনুপমকে ষড়যন্ত্র করে খুন করেছে মনুয়া ও তার প্রেমিক অজিত রায়। আজ বারাসত ফাস্টট্র্যাক কোর্টে ছিল সেই মামলার রায় দান। মামলার রায় এদিনের মতো স্থগিত করে দিয়ে , আদালত জানিয়ে দেয় আগামী ২৫ জুলাই এই মামলায় রায় দান হবে।

২৩ মাস ধরে চলা মামলায় আজ নিষ্পত্তির আসা নিয়ে আদালতে এসেছিল অনুপমের পরিবার। ছেলে হারানোর শোক আজও তাঁর বাবা মায়ের চোখে প্রকট ছিল। সন্তানহারা মায়ের আর্জি , আদালত যেন দোষীদের চরম শাস্তি দেয়। এর আগে, ২০১৭ সালের এই ঘটনায় পুলিশি তদন্তে একের পর এক চাঞ্চল্য়কর তথ্য উঠে আসতে থাকে। পুলিশি তদন্তে জানা যায় পরকীয়রা প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠতা বেড়ে যাওয়াতেই এই হত্যাকাণ্ড।
মূলত ফোনের কথপোকথনের রেকর্ড শুনেই অনুপম হত্যাকাণ্ডের সমস্ত তথ্য হাতে পেয়ে যায় পুলিশ। সেখান থেকে অনুপমের স্ত্রী মনুয়া ও অনুপমের কথপোকথোনের তথ্য পাওয়া যায়। এরপরই পুলিশ সন্দেহের জেরে গ্রেফতার করে মনুয়া ও তার প্রেমিক অজিতকে।












Click it and Unblock the Notifications