করোনা আতঙ্কে সবজি বাজাের কালোবাজারি, রাজারহাট-বিধাননগরে অভিযান পুলিসের
করোনা আতঙ্কে সবজি বাজাের কালোবাজারি, রাজারহাট-বিধাননগরে অভিযান পুলিসের
করোনা আতঙ্কের মধ্যে সবিজ কাঁচামালে চলছে কালোবাজারি। চড়া দামে সবজি ও আলু পিঁয়াজ বিক্রি করছে কিছু অসাধু ব্যবসায়ী। এই কালোবাজারি রুখতে রাজারহাটের বিভিন্ন বাজারে আজ যৌথ হানা চালালো বিধাননগরের গোয়েন্দা শাখার পুলিশ ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসাররা এবং রাজারহাট থানার পুলিশ। এক ব্যবসায়ীকে আটক করল রাজারহাট থানার পুলিশ।

রাজারহাটের বিভিন্ন সবজির বাজার ও মুদি দোকানে হানা দিয়ে সঠিক মূল্যে সবজি ও কাঁচামাল বিক্রি করার জন্য ব্যবসায়ীদের সচেতন করা হয়। আগামীকাল কার্ফু জারি করা হয়েছে। সেই কারণে অসাধু ব্যবসায়ীরা কালোবাজারি করতে মাল স্টক করে রাখছে এবং মানুষের কাছ থেকে বাড়তি দাম নিচ্ছে। সেই কালোবাজারি রুখতেই এই হানা।ক্রেতা ও বিক্রেতাদের সাথে কথা বলার পাশাপাশি বিক্রেতাদের সতর্ক করা হয়। প্রত্যেক কাঁচামালের সঠিক রেট চার্ট দোকানের সামনে ঝুলিয়ে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে ব্যবসায়ী। সাধারণ মানুষ যাতে বুঝতে পারেন কোন মালের কি দাম। এছাড়া কোনো ক্রেতা একসঙ্গে অনেক আলু বা পেঁয়াজ বা যেকোনও জিনিস কিনতে আসলে ব্যবসায়ীদের দিতে নিষেধ করা হয়।
এরপর ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে। সবজি বাজার, দোকানের পাশাপাশি কালোবাজারি চলছে বিভিন্ন ওষুধের দোকানেও। মাস্ক ও স্যানিটাইজার বিক্রি নিয়েও কালো বাজারি রুখতে ওষুধের দোকানেও হানা দেয় বিধাননগর গোয়েন্দা পুলিশ ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও রাজারহাট থানার পুলিশ। আলু, পিঁয়াজ বেশি করে স্টক করে রাখার কারণে রাজারহাটের সবজি বাজার থেকে এক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক করে রাজারহাট থানার পুলিশ।












Click it and Unblock the Notifications