বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বহু কৃষিজমি, দাম বাড়ছে বেশ কিছু সবজির, নাকাল মধ্যবিত্ত
জলমগ্ন বহু এলাকার চাষের জমি। ফলে ক্ষতির মুখে রাজ্যের চাষাবাদ। বাজারে ইতিমধ্যেই আকাল দেখা দিতে শুরু করেছে সবজির।
রাজ্যে টানা বৃষ্টির জেরে বন্য়া পরিস্থিতির শিকার পশ্চিমবঙ্গ। জলমগ্ন বহু এলাকার চাষের জমি। ফলে ক্ষতির মুখে রাজ্যের চাষাবাদ। বাজারে ইতিমধ্যেই আকাল দেখা দিতে শুরু করেছে সবজির।
বিক্রেতাদের অনেকেই জানিয়েছেন চাহিদা অনুযায়ী মিলছে না সবজির যোগান। ফলে দাম বাড়ছে সবজির। এমনিতেই রাজ্যে প্লাবিত বহু এলাকা। তার ওপর জলঢুকে নষ্ট হয়েছে বহু চাষের জমি। এমন অবস্থায় আকাল দেখা দিয়েছে সবজি বাজারে। বেশিরভাগ সবজির দামই প্রায় ৫০ টাকার ওপরে। ফলে বাজারে এসে দামের জেরে নাকাল হচ্ছেন অনেকেই।
একনজরে দেখে নেওয়া যাক দামী সবজির তালিকা।

রাজ্য়ে টানা কয়েকদিনের ভারী বৃষ্টির জেরে এবার মাথায় হাত চাষিদের। গতবছরে ভাল ফলন হয়েও তার সঠিক দাম পাননি চাষিরা। আর এই বছরেও জমি প্লাবিত হয়ে বা কোথাও বৃষ্টির জেরে চাষ ক্ষতিগ্রস্ত হয়ে একইভাবে আর্থিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে কৃষকদের মধ্যে।












Click it and Unblock the Notifications