Vegetable Price Hike: পেঁয়াজের দামের ঝাঁঝ কমতে না কমতেই রসুনে দামের ছ্যাঁকা, দাম চড়ল ৩০০ টাকা

ফের অগ্নিমূল্য সবজি। শীতকালেও অগ্নিমূল্য সবজির দাম। ১০০ টাকা পৌঁছে গিয়েছে। শীতকালে সাধারণত সবজির দাম কমে। কিন্তু এবার যেন কিছুতেই সবজির দাম কমতে চাইছে না। পুজোর আগে থেকেই সবজির দাম আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে।

প্রথমে পেঁয়াজ আর আদার দাম অগ্নিমূল্য হয়েছিল। তাতে নাকানি চোবানি খাচ্ছিলেন মধ্যবিত্তরা। রসুনের দাম এবার ৩০০ টাকায় পৌঁছে গিয়েছে। কিছুতেই সেই দাম কমানো যাচ্ছে না। আদারও তাই দশা। সেই সঙ্গে বাড়তে চলেছে টম্যাটোর দামও।

Vegetable Price Hike

হঠাৎ করে রসুনের এই দাম বৃদ্ধির নেপথ্যে কি রয়েছে ফের কালো বাজারি। ব্যবসায়ীরা যদিও বলছে রাজ্যের বেশিরভাগ রসুনই বাইরের রাজ্য থেকে নিয়ে আসা হয়। টম্যাটো এবং পেঁয়াজও তাই বাইরের রাজ্য থেকে নিয়ে আসা হচ্ছে সেকারণে দাম অগ্নিমূল্য হয়ে গিয়েছে।

পেঁয়াজ এখন কলকাতার বাজারে বিক্রি হয়েছে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে। রসুনের দাম ৩০০ টাকা কেজি। আর টম্যাটো থেকে মটরশুটির দাম অগ্নিমূল্য আকার নিয়েছে। মটরশ্যুটির দাম পৌঁছে গিয়েছে ৬০ থেকে ১০০ টাকা কেজিতে। কাজেই শীতকালেও সবজি খেয়ে স্বস্তি নেই। ভয়ঙ্কর আকার নিয়েছে সবজির দাম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+