বসন্তোৎসবে ছাত্রছাত্রীদের কদর্য মানসিকতা! নৈতিক দায় নিয়ে ইস্তফা রবীন্দ্রভারতীর উপাচার্যের
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে বসন্তোৎসব নিয়ে বিতর্কের জেরে শেষপর্যন্ত ইস্তফা দিলেন উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী।
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে বসন্তোৎসব নিয়ে বিতর্কের জেরে শেষপর্যন্ত ইস্তফা দিলেন উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী। বিশ্ববিদ্যালয়ের বিটি রোড ক্যাম্পাসে বসন্তোৎসব সেলিব্রেশনের বেশ কিছু বিতর্কিত ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তার নৈতিক দায় স্বীকার করে ইস্তফা দেন উপাচার্য। তাঁর দাবি ইস্তফাপত্র আচার্য ও শিক্ষামন্ত্রীর কাছে পাঠানো হয়েছে।

শুক্রবার তিনি ইস্তফাপত্র দিয়েছেন বলে দাবি করেন। কিন্তু পাল্টা শিক্ষামন্ত্রী দাবি করেন, তিনি কোনও ইস্তফাপত্র পাননি। ছাত্রছাত্রীদের কুরুচিপূর্ণ আচরমে কলুষিত হয়েছে রবীন্দ্রভারতীর মতো পবিত্র এক শিক্ষাপ্রতিষ্ঠান। তার দায় নিয়েই সরে যেতে চাইলেন উপাচার্য।
রবীন্দ্রভারতীয় বিটি রোড ক্যাম্পাসের বসন্তোৎসবে একদল তরুণ-তরুণীর উচ্ছৃঙ্খলতায় বিতর্ক তৈরি হল ঐতিহ্যবাহী অনুষ্ঠানে। রঙিন বসন্তোৎবের আড়ালে কদর্য চেহারা বেরিয়ে আসে একদল ছাত্রছাত্রী বা তরুণ-তরুণীর। নেট দুনিয়ায় তাদের বিকৃত মানসিকতার ছবি মূহূর্তে ভাইরাল হয়ে যায়।
কিছুদিন আগে রোদ্দুর রায় রবীন্দ্রনাথের গান 'চাঁদ উঠেছিল গগনে' বিকৃত করে গেয়ে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিল। এবার এই বিকৃত গান ব্যবহার করেই বিকারগ্রস্ত মানসিকতার বহিঃপ্রকাশ ঘটাল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্রছাত্রী। এই ঘটনাকে সাংস্কৃতিক বিকার হিসেবে বর্ণনা করেছেন শিক্ষাবিদরা।
সোশ্যাল মিডিয়ায় সদ্য ভাইরাল হওয়া এই ছবিতে দেখা গিয়েছে- চারজন তরুণী পিছনে ফিরে দাঁড়িয়ে রয়েছে। তাদের পঠে আবির দিয়ে লেখা বিকৃত রবীন্দ্রসঙ্গীতের লাইন। যে বিকৃত সঙ্গীত ভাইরাল করেছিলেন রোদ্দুর রায় নামে জনৈক এ ব্যক্তি। আর ওই তরুণীর দিকে পিছন ফিরে বেস রয়েছেন তিন যুবক। তাদের বুকে লেখা অশ্লীল গালিগালাজ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications