সংগঠন গড়েই আচার্যের বিরুদ্ধে সরব হলেন রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা
সংগঠন গড়েই আচার্যের বিরুদ্ধে সরব হলেন রাজ্যের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা
একজোট হলের রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। উপাচার্য পরিষদ নামে একটি সংগঠন তৈরি করেছেন তাঁরা। সভাপতি হয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস। সম্পাদক উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিক ভাবে নিজেদের সংগঠনের কথা জানান তাঁরা।

উপাচার্যদের নতুন সংগঠন
রাজ্যের বিশ্ববিদ্যালয় গুিলর মধ্যে সমন্বয় রক্ষা এবং শিক্ষার গুণগত মান ধরে রাখতে নতুন সংগঠন তৈরি করলেন উপাচার্যরা। অন্যদিক থেকে বলতে গেলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে আচার্যের অযাচিত হস্তক্ষেপ রোধ করতেই একজোট হয়ে তাঁরা এই সংগঠন গড়েছেন। তাই প্রথম দিনেই রাজ্যপালের বিরুদ্ধে সরব হয়েছেন তাঁরা।

আচার্যের আমন্ত্রণে সাড়া নেই
আজ সকাল ১১টায় রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের রাজভবনে বৈঠকে ডেকেছিলেন আচার্য রাজ্যপাল জগদীপ ধনখর। কিন্তু কোনও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যই তাঁর আমন্ত্রণে রাজভবনে যাননি। রাজ্যপাল অভিযোগ করেছেন রাজ্য সরকারের মদতেই এই সাহস দেখাতে পেরেছেন উপাচার্যরা। এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিএএ বিরোধী আন্দোলন নিয়ে কথা বলতে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল রাজ্যপালকে।

রাজ্যপালের হস্তক্ষেপ
পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে আসীন হওয়ার পর থেকেই রাজ্য সরকারের একাধিক কাজে রাজ্যপাল জগদীপ ধনখর হস্তক্ষেপ করে চলেছেন বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয় একাধিক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজেও তিনি হস্তক্ষেপ করছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের হলেই হাজির হয়ে যাচ্ছেন তিনি। বিজেপি মন্ত্রী বাবুল সুপ্রিয়কে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হাত থেকে বাঁচিয়ে এনেছিলেন তিনি। শুধু তাই নয় বিশ্ববিদ্যালয়ের একাধিক কাজে রাজ্যপাল হস্তক্ষেপ করছেন বলে অভিযোগ।












Click it and Unblock the Notifications