ভোটের আগের রাতে অগ্নিগর্ভ ভাটপাড়া, দফায় দফায় বোমাবাজি, গাড়িতে আগুন
এক নির্বাচন হয়েছে, তা মিটতে না মিটতেই আর এক নির্বাচন ভাটপাড়ায়। ভাটপাড়া কেন্দ্রে সেই উপনির্বাচনের আগে অগ্নিগর্ভ হয়ে উঠল ভাটপাড়া।
এক নির্বাচন হয়েছে, তা মিটতে না মিটতেই আর এক নির্বাচন ভাটপাড়ায়। ভাটপাড়া কেন্দ্রে সেই উপনির্বাচনের আগে অগ্নিগর্ভ হয়ে উঠল ভাটপাড়া। ভোটের আগের দিন রাতে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ ওঠে। একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় তৃণমূল-বিজেপি একে অপরের বিরুদ্ধে অভিযোগ এনেছে।

রণক্ষেত্র ভাটপাড়ার এই অগ্নিগর্ভ অবস্থাকে প্রশমিত করতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পৌঁছয় নিরাপত্তা বাহিনীও। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। রাত পোহালেই নির্বাচন। ভাটপাড়ার প্রাক্তন বিধায়ক বর্তমানে বিজেপি নেতা অর্জুন সিং বলেন, তৃণমূলই পরিকল্পনা করে হামলা চালিয়েছে। বহিরাগতদের এনে হামলা চালানো হয়েছে।
অভিযোগ গাড়িতে করে বহিরাগতদের এসেছিল। সেই গাড়িতেই আগুন লাগানো হয়েছে। আরও দুটি গাড়িতে আগুন ধরে যায়। বিজেপি এই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। তৃণমূলের পাল্টা দাবি, অর্জুন সিংয়ের লোকজন ভাটপড়ায় সন্ত্রাস চালিয়েছে ভোটের আগের দিন। সেন্ট্রাল ফোর্স ঘটনাস্থলে এসে পুরো ফাঁকা করে দিয়েছে।
পুলিশ এই ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। তারা বহিরাগত নাকি এলাকার লোক, তা নিয়ে পুলিশ মুখ খোলেনি। কামারহাটি থেকে গাড়িগুলো এসেছিল বলে অভিযোগ। পুলিশ এই অভিযোগ খতিয়ে দেখছে। উল্লেখ্য, এই কেন্দ্রে লড়াই হচ্ছে বিজেপির প্রার্থী অর্জুন-পুত্র পবন সিংয়ের সঙ্গে তৃণমূল প্রার্থী মুকুল রায়ের।












Click it and Unblock the Notifications