Vande Sadharan Express: মালদহ ডিভিশনে পৌঁছে গেছে 'অমৃত ভারত এক্সপ্রেস'? জোর জল্পনা
Vande Sadharan Express: বন্দে ভারতের হাত ধরে ভারতীয় রেলে ব্যাপক গতি এসেছে! রেল পরিষেবায় ব্যাপক বদল এসেছে। তবে বন্দে ভারতের টিকিটের দাম অপেক্ষাকৃত ভাবে অনেকটাই বেশি। তাই অনেকেই ইচ্ছা থাকলেও দেশের প্রথম সেমি বুলেট ট্রেনে চাপতে পারেন না। এমন মানুষের কথা ভেবেই নতুন বছরের আগে মোদীর উপহার 'বন্দে সাধারণ এক্সপ্রেস'।
ইতিমধ্যে এই ট্রেনের নয়া নাম দেওয়া হয়েছে 'অমৃত ভারত এক্সপ্রেস' (Amrit Bharat Express)। আর এবার বাংলাতেও ছুটবে এই ট্রেন (Vande Sadharan Express)।

- Vande Sadharan Express: বাংলা থেকে ছুটবে বন্দে সাধারণ এক্সপ্রেস
আগামী ৩০ ডিসেম্বর অযোধ্যায় রেল স্টেশনের উদ্বোধন করতে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকে ভার্চুয়ালের মাধ্যমে বন্দে সাধারণ এক্সপ্রেসের (Vande Sadharan Express) উদ্বোধন করতে পারেন তিনি। এমনটাই জানা গিয়েছে।
তবে হাওড়া থেকে Amrit Bharat Express ছুটবে না, চলবে মালদহ থেকে। উত্তরবঙ্গ থেকে বহু পরিযায়ী শ্রমিক বেঙ্গালুরু সহ সে রাজ্যের বিভিন্ন জায়গার কাজে যায়। তাদের কথা ভেবেই মালদহ-বেঙ্গালুরু রুটে চালানো হবে দেশের প্রথম বন্দে সাধারণ এক্সপ্রেস।
এছাড়ফাও বিহারের দাড়ভাঙ্গা থেকে দিল্লি পর্যন্তও আরও একটি বন্দে সাধারণ এক্সপ্রেস (Amrit Bharat Express)-এর উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী।
- Vande Sadharan Express: বাংলায় চলে এল ট্রেন
ইতিমধ্যে বন্দে সাধারণ এক্সপ্রেসের একটি রেক (Vande Sadharan Express) বাংলায় পৌঁছে গিয়েছে বলে জানা গিয়েছে। প্রকাশিত এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রেকটি মালদহে রাখা আছে। এমনটাই একটি সুত্রের দাবি। চেন্নাইয়ের ইন্টিগ্রাম কোচ ফ্যাক্টারিতে এই ট্রেন নির্মান হয়েছে।
এরপর সেটি মুম্বইয়ে কয়েক দফায় ট্রায়ান রান করানো হয়েছে। সেই রেকই মালদহে গত কয়েক সপ্তাহ আগে পৌঁছে গিয়েছে বলে দাবি ওই সূত্রের।। অন্যদিকে পূর্ব রেলের কাছে বন্দে সাধারণ এক্সপ্রেসের (Vande Sadharan Express) রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে প্রয়োজন সামগ্রী চলে এসেছে বলে জানা গিয়েছে। আর তা হাওড়া কারসেডে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও এই বিষয়ে রেলের কোনও বক্তব্য পাওয়া যায়নি।
- Vande Sadharan Express: টিকিট অনেক সস্তা
ইতিমধ্যে একাধিক বন্দে ভারত (Vande Sadharan Express) পেয়েছে বাংলা। যা হাওড়া-পুরী, হাওড়া-রাচি-হাওড়া-পাটনা এবং হাওড়া এবং এনজেপির মধ্যে চলাচল করে। আবার এনজেপি থেকে আরও একটি বন্দে ভারত অসমের গুয়াহাটি পর্যন্ত চলে।
এবার বন্দে সাধারণ এক্সপ্রেসও (Vande Sadharan Express) ছুটবে বাংলা থেকে। এই ট্রেনের ভাড়া অনেক কম হবে বলেই জানা গিয়েছে। ফলে ট্রেন যাত্রা অনেক বেশি সস্তা হবে বলেই জানা গিয়েছে। তবে যাত্রী সুরক্ষা এবং পরিষেবা একেবারে আধুনিক থাকবে বলেই রেল সূত্রে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications