Vande Sadharan Express: বাংলা থেকেই ছুটবে বন্দে সাধারণ এক্সপ্রেস! এটাই কী সেই ট্রেনের ছবি?
Vande Sadharan Express: ইতিমধ্যে ভারতীয় ট্র্যাকে সফল বন্দে ভারত এক্সপ্রেস! কিন্তু ইচ্ছা থাকলেও অনেকেই এই ট্রেনে চড়তে পারেন না। তুলনামূলক সাধারণ ট্রেনের থেকে অনেকটাই ভাড়া বেশি এই ট্রেনের।
এছাড়াও সব রুটে বন্দে ভারতের সুবিধাও নেই। তবে এবার আম-আদমির জন্যে বন্দে সাধারণ এক্সপ্রেস (Vande Sadharan Express) নিয়ে আসছে। সম্ভবত এই বছরের শেষেই এই ট্রেনের উদ্বোধন হতে পারে। আর তা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Vande Sadharan Express: কোন রুটে চলবে এই ট্রেন
nativeplanet বলে একটি ওয়েবপোর্টালে প্রকাশিত খবর অনুযায়ী রেলের তরফে একটি সমীক্ষা চালানো হচ্ছে। কোন রুটে বন্দে সাধারণ এক্সপ্রেস (Vande Sadharan Express) চালানো যায় সেদিকেই নজর রেখেই এই সার্ভে করা হচ্ছে। এক রাজ্য থেকে অন্য রাজ্যে কাজের জন্যে যান এমন শ্রমিকদের কথা ভেবে শুরু হতে পারে এই ট্রেন।
ফলে যে যে রাজ্যগুলিতে এই ট্রেনটি প্রথমে চালু হবে সেগুলির মধ্যে বিহার, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এমনটাই প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। বন্দে ভারতের তুলনায় বন্দে সাধারণ এক্সপ্রেসের টিকিটের দাম অনেকটাই কম হবে বলেও জানা গিয়েছে।
Vande Sadharan Express: তৈরি হচ্ছে চেন্নাইতে
যদিও বন্দে সাধারণ ভারত (Vande Sadharan Express) নিয়ে রেলের তরফে কোনও বার্তা দেওয়া হয়নি। তবে এই ট্রেন নিয়ে সাধারণ মানুষের মধ্যে রীতিমত উচ্ছ্বাস তৈরি হয়েছে। জানা গিয়েছে, এই ট্রেনটিকে চেন্নাইয়ের ইন্টিগ্রেন কোচ ফ্যাক্টারিতে তৈরি করা হচ্ছে। এই ট্রেনগুলি প্রায় ৬৫ কোটি টাকা খরচে তৈরি করা হচ্ছে। এমনটাই প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। আর এই জল্পনার মধ্যেই Indian Tech & Infra বলে একটি 'এক্স প্রোফাইলে' একটি ছবি শেয়ার করা হয়েছে।
Vande Sadharan Express: ২৪ টি এলএইবি কোচ থাকবে
আর সেই ছবি প্রকাশ করে ওই প্রোফাইলের দাবি, ওটাই বন্দে সাধারণ এক্সপ্রেস (Vande Sadharan Express)। আর সেই ট্রেনের নির্মানের কাজ চলছে। যদিও ওয়ান ইন্ডিয়া বাংলা সেই ছবির সত্যতা যাচাই করেনি। বলা হচ্ছে বন্দে সাধারণ এক্সপ্রেসে বন্দে সাধারণ এক্সপ্রসে ২৪ টি এলএইবি কোচ থাকবে।
🚨 Vande Sadharan trains, an non AC economical version of Vande Bharat is getting ready. (📸- @trains_of_india) pic.twitter.com/2NMpxeSdeg
— Indian Tech & Infra (@IndianTechGuide) September 11, 2023
থাকবে দুটি ইঞ্জিন। অন্যান্য ট্রেনের তুলনায় বন্দে সাধারণ এক্সপ্রেসের গতি সামান্য বেশি থাকবে। স্টপেজ সম্ভবত কম হতে পারে এই ট্রেনের। ফলে দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় পৌছতে পারবেন যাত্রীরা। তবে বন্দে সাধারণ এক্সপ্রেসে এসি কোচ থাকবে না। আর তা না থাকার কারনে ভাড়া অনেক কম হবে।












Click it and Unblock the Notifications