Vande Bharat Sleeper Train: হাওড়া থেকেও ছাড়তে পারে বন্দে ভারত স্লিপার! ভাড়া কত হবে জানেন?

Vande Bharat Sleeper Train: অবশেষে রেল ট্র্যাকে ছুটতে তৈরি বন্দে ভারত এক্সপ্রেস স্লিপার। দীর্ঘ কয়েকমাস অপেক্ষা শেষে রবিবার সেমি বুলেটের প্রোটোটাইপ মডেল সামনে এনেছে রেলমন্ত্রক। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সরজমিনে গোটা ট্রেনটির ডিজাইন এবং পরিকাঠামো খতিয়ে দেখেন।

জানিয়েছেন, খুব শীঘ্রই ট্রায়াল রানের জন্য এই ট্রেন তৈরি হয়ে যাবে। তবে বাণিজ্যিক ভাবে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper Train) চলতে আরও কয়েকট মাস সময় লাগতে পারে বলে জানা যাচ্ছে। তবে তা শুরু হলে ভারতীয় রেলে (Indian Rail) গতি অনেকগুণ বেড়ে যাবে।

Vandebharat exp

মুলত রাতের ট্রেন সফরে যুক্ত হবে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস (Vande Bharat Sleeper Train) । ৮০০ কিলোমিটার থেকে ১,২০০ কিলোমিটার দূরত্বের মধ্যে এই ট্রেন চলবে বলে রেলমন্ত্রক সূত্রে জানা গিয়েছে। শুধু তাই নয়, বন্দে ভারতের নয়া এই ভার্সন ১৬০ কিমির গতিবেগে ছুটবে বলেও জানা গিয়েছে। যাত্রী সাছন্দ্য এবং সুরক্ষার কথা মাথায় রেখে এতে একাধিক সুবিধা দেওয়া হয়েছে। আরামদায়ক আসন থেকে ওয়াইফাই, সুন্দর এলইডি লাইট, সেনসার, বায়ো টয়লেটের সুবিধা থাকবে।

এছাড়াও যাত্রী সুরক্ষায় সিসিটিভি ক্যামেরা সহ কবচের ব্যবস্থা থাকছে। পাশাপাশি সম্পূর্ণ ১৬ কামরার ট্রেন (Vande Bharat Sleeper Train) এসি হবে বলেও জানা গিয়েছে। মোট ৮২৩টি বার্থ থাকবে। সম্পূর্ণ ট্রেন এসি হলেও ১১টি এসি থ্রি টিয়ার, চারটি এসি টু টিয়ার এবং একটি ফার্স্ট ক্লাস এসি কোচ থাকবে। আধুনিক এই ট্রেনের ভাড়া একেবারে মধ্যবিত্তের আয়ত্তের মধ্যেই থাকবে বলে নিশ্চিত করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

রাজধানী কিংবা শতাব্দী এক্সপ্রেসের ভাড়ার মতোই নয়া বন্দে ভারত স্লিপারের (Vande Bharat Sleeper Train) টিকিটের দাম হবে বলে শোনা যাচ্ছে। শুধু তাই নয়, সবাই যাতে এই ট্রেনে চাপতে পারে সেজন্য থ্রি টিয়ার এবং এসি টু টিয়ারে টিকিটের দাম ১৫০০ টাকার মধ্যে থাকতে পারে বলেও শোনা যাচ্ছে। যদিও এই বিষয়ে রেলের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে কিছু জানানো হয়নি। অন্যদিকে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনটি প্রথম কোন রুটে ছুটবে তা নিয়েও জল্পনা রয়েছে। একাধিক জায়গার কথা শোনা যাচ্ছে।

এমনকি হাওড়া-দিল্লি রুটেও বন্দে ভারত এক্সপ্রেস ছুটতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে। হাওড়া-দিল্লি লাইনের পরিকাঠামো উন্নতির কাজ চলছে দীর্ঘদিন ধরে। ট্র্যাকের মান উন্নতি করা হচ্ছে। তবে ট্রেন (Vande Bharat Sleeper Train) চালানো নিয়ে কোনও আপডেট নেই বলেই জানিয়েছেন রেল আধিকারিকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+