Vande Bharat Metro: নবদ্বীপ সহ একাধিক স্টেশনে দাঁড়াবে বন্দে ভারত মেট্রো! কী বলছে রেল
Vande Bharat Metro: ইতিমধ্যে একাধিক বন্দে ভারত পেয়েছে বাংলা! আগামী কয়েকদিনের মধ্যে আরও বেশ কয়েকটি বন্দে ভারত পাবে বাংলা। এমনটাই খবর। এবার বাংলার ভাগ্যে মিলতে পারে বন্দে ভারত মেট্রোও।
ভারতীয় রেল ( Indian Rail) ব্যবস্থায় কার্যত বিপ্লব ঘটাতে চলেছে মোদী সরকার। দেশের পাশাপাশি বাংলার একাধিক স্টেশনে ভোল বদলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু বাংলার কোন কোন রুটে চলবে বন্দে মেট্রোগুলি?

Vande Bharat Metro: আরও বন্দে ভারত পাবে বাংলা
গোটা দেশে শতাধিকেরও বেশি বন্দে ভারত ( Vande bharat Express) চলছে। যার মধ্যে তিনটি বন্দে ভারত চলছে বাংলা থেকেই। হাওড়া-নিউ জলপাইগুড়ি, হাওড়া পুরী এবং নিউ জলপাইগুড়ি-গুয়াহাটির মধ্যে। আগামী কয়েকদিনের মধ্যে আরও বেশ কয়েকটি বন্দে ভারত হাওড়া থেকে চলার কথা রয়েছে।
যেমন হাওড়া-পাটনা, হাওড়া-রাঁচি এবং হাওড়া-বারাণসী ভায়া গয়া। ইতিমধ্যে হাওড়া পাটনা রুটে ট্রায়াল রানও সম্পূর্ণ হয়েছে। উদ্বোধন শুধু সময়ের অপেক্ষা। বাকি দুটি রুটগুলি সম্ভবত পুজোর পর উদ্বোধন হতে পারে।
Vande Bharat Metro: বন্দে ভারত মেট্রো চলবে বাংলায়
আর এর মধ্যেই বড় খবর বঙ্গবাসীর জন্যে। দুট বন্দে ভারত মেট্রো ( Vande Bharat Metro) পেতে পারে বাংলা। জানা যাচ্ছে হাওড়া এবং আজিমগঞ্জ-হাওড়ার মধ্যে একটি বন্দে ভারত মেট্রো চলবে। এবং হাওড়া-ভাগলপুর-হাওড়া রুটে চলবে আরও একটি বন্দে ভারত মেট্রো। মূলত স্বপ্ন দূরত্বের মধ্যে বন্দে ভারত মেট্রোগুলি চালানো হবে। জানা যাচ্ছে, হাওড়া এবং আজিমগঞ্জের মধ্যে ট্রেনগুলি সপ্তাহে ছয়দিন চলছে। একই ভাবে হাওড়া-ভাগলপুর রুটে এই গাড়ি সপ্তাহে ছয়দিন চলবে।
Vande Bharat Metro: কোথায় কোথায় দাঁড়াবে এই ট্রেন?
যা খবর সকাল ৭টার সময় আজিমগঞ্জ থেকে হাওড়ার ( Howrah) উদ্দেশ্যে রওনা দেবে বন্দে ভারত মেট্রো ( Vande Bharat Metro)। আর সেটি সাড়ে ১১ টার মধ্যে হাওড়া পৌঁছে যাবে। একই ভাবে হাওড়া থেকে সম্ভবত সাতটার সময় ছাড়বে। ১১ টার মধ্যে আজিমগঞ্জ পৌঁছে যাবে। আর এই দীর্ঘপথে একাধিক স্টপেজের কথা ভাবা হয়েছে। যার মধ্যে নবদ্বীপ, কাটোয়া সহ একাধিক স্টেশন রয়েছে।
Vande Bharat Metro: ট্রেন নিয়ে বড় আপডেট
অন্যদিকে সকাল ৬ টা নাগাদ ভাগলপুর থেকে আরও একটি বন্দে মেট্রো ছাড়বে। আর দুপুর দুটোর মধ্যে হাওড়া পৌঁছে যাবে। একই ভাবে হাওড়া থেকে আড়াইটে নাগাদ ছাড়বে। ১০ টার মধ্যে ভাগলপুর পৌঁছে যাবে এই ট্রেন। একই ভাবে এই দীর্ঘপথে একাধিক স্টপেজের কথা ভাবছে রেল। যদিও রেলের তরফে এখনও কোনও সরকারি আপডেট দেওয়া হয়নি। তবে এই বিষয়ে সিদ্ধান্ত কার্যত পাকা বলেই খবর।












Click it and Unblock the Notifications