Vande Bharat Metro Train: দিঘা পর্যন্ত ছুটবে বন্দে ভারত মেট্রো! স্বপ্ন দেখাচ্ছে ভারতীয় রেল
Vande Bharat Metro Train: দেশের রেল ট্র্যাকে ঝড় তুলেছে বন্দে ভারত। এবার নয়া ভার্সন Vande Bharat Metro ট্রেন নিয়ে আসতে চলেছে মোদী সরকার। তৃতীয়বারের জন্য দিল্লির মসনদে নরেন্দ্র মোদী বসার পরেই নয়া এই ট্রেনের উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। তবে সবটাই নির্ভর রয়েছে আগামী ৪ জুনের ফলাফলের উপর।
কিন্তু তার আগেই Vande Bharat Train এর দুটি সংস্করণের যাত্রা নিয়ে যাবতীয় কাজ সেরে রাখছে রেলমন্ত্রক (Indian Rail)। যা খবর, দক্ষিণ-পূর্ব রেলের ১৯ রুটে বন্দে ভারত মেট্রো (Vande Bharat Metro Train) ছুটতে পারে। আর এই জোনে ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ এবং ওডিশা স্টেশনে একটি সমীক্ষা চালিয়েছে রেলমন্ত্রক।

- Vande Bharat Metro Train: একাধিক রুট
টাইমস নাও ভারতে প্রকাশিত খবরে আধিকারিকরা জানিয়েছেন, টাটানগর থেকে গয়া, হাওড়া থেকে ধানবাদ রুটে Vande Bharat Metro Train চালানোর পরিকল্পন রয়েছে। যাত্রীরা যাতে আরও বেশি করে এই ট্রেনের লাভ তুলতে পারে সে জন্য এই ব্যবস্থা বলে ওই সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে জানিয়েছেন রেল আধিকারিকরা।
ভারতীয় রেলের এক আধিকারিক টাইমস নাও ভারতকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছে, বর্তমানে টাটানগর স্টেশন হয়ে হাওড়া পর্যন্ত বন্দে ভারত ট্রেন চলছে। বেশির ভাগ আসনই এই ট্রেনের বুকিং হয়ে যায় টাটানগর থেকে। কিন্তু নয়া সিদ্ধান্ত কার্যকর হলে রাঁচি, বোকারো, রাউরকেল্লা, টৌরি, আসালসোল, খড়গপুর থেকে দিঘা, বালাসোর এবং অন্য রুটেও Vande Bharat Metro Train চালানো সম্ভব হবে বলে জানাচ্ছেন ওই আধিকারিক। যদিও এই বিষয়ে বাংলা থেকে রেলের কোনও আধিকারিকের বক্তব্য পাওয়া যায়নি।
- Vande Bharat Metro Train: পর্যটনে গতি আসবে
ওই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ওই রেল আধিকারিক জানাচ্ছেন, নতুন রুটে আরও বন্দে ভারত চালানো নিয়ে লাগাতার যাত্রীদের আবেদন আসছে। খুব শীঘ্রই চিহ্নিত রুটগুলিতে ট্রায়াল রান শুরু করা হবে। Vande Bharat Metro Train চালু হলে দক্ষিণ-পূর্ব জোনে ঝাড়খণ্ড, বাংলা এবং ওডিশার পর্যটনে আরও গতি আসবে। আর তা হলে ট্রেনের টিকিট বিক্রি এবং যাত্রী সংখ্যা এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে বলে দাবি। আর সেই মতোই পরিকল্পনা করছে রেলওয়ে, দাবি ওই আধিকারিকের।
- Vande Bharat Metro Train: আধুনিক ট্রেন বন্দে ভারত মেট্রো
নামে মেট্রো থাকলেও এটি আস্ত একটা ট্রেন। যাত্রীদের আরামদায়ক সফর দিতেই বন্দে ভারতের নয়া ভার্সন Vande Bharat Metro Train। মূলত ১০০ থেকে ২৫০ কিলোমিটার দূরত্বের মধ্যে থাকা দেশের ১২৪ টি শহরকে যুক্ত করবে এই ট্রেন। মূলত ইন্টারসিটি এবং ইন্ট্রো-সিটি দুটি ক্ষেত্রেই যাত্রীদের যাতে সুবিধা হয় সেই কথা মাথায় রেখে এই ট্রেন তৈরি করা হচ্ছে। সম্পূর্ণ এসি এই ট্রেনে বসে যাওয়ার সুবিধা যেমন আছে তেমনই আছে দাঁড়িয়ে যাওয়া যাবে নয়া Vande Bharat Metro Train -এ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications