Vande Bharat Express: একাধিক বন্দে ভারত মেট্রো পাবে বাংলা! নতুন রুটে ছুটবে সেমি বুলেটও

Vande Bharat Express: আরও কয়েকটি বন্দে ভারত এক্সপ্রেস পেতে পারে বাংলা! ইতিমধ্যে হাওড়া পুরী, হাওড়া নিউয় জলপাইগুড়ি এবং জলপাইগুড়ি-গুয়াহাটি রুটে বন্দে ভারত চলছে। এমনকি খুবই শীঘ্রই পাটনা-হাওড়া রুটেও বন্দে ভারত ট্রেন চলতে পারে বলে খবর।

গত কয়েক সপ্তাহ আগেই পাটনা-হাওড়া রুটে ভারতের সেমি বুলেটের (Vande Bharat Express) ট্রায়াল রান হয়ে গিয়েছে। আর তাতে পাশও করে গিয়েছে। এখন শুধুই উদ্বোধনের অপেক্ষা।

Vande Bharat Express

Vande Bharat Express: আরও সেমি বুলেট পাবে বাংলা

কিন্তু এর মধ্যেই শোনা যাচ্ছে যে আরও কয়েকটি বন্দে ভার‍ত এক্সপ্রেস পেতে পারে বাংলা। ছোট রুটে ট্রেনগুলি চালানো হবে বলে জানা যাচ্ছে। যার মধ্যে রয়েছে হাওড়া-রাঁচি। কয়েক মাস ধরেই এই রুটে (Ranchi To Howrah Vande Bharat Express) বন্দে ভার‍ত পরিষেবা দেওয়া হতে পারে বলে জোর জল্পনা চলছিল।

অবশেষে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও রেলের তরফে এখনও পর্যন্ত সরকারি ভাবে কিছু জানানো হয়নি। তবে হাওড়া-রাঁচি রুটে বন্দে ভারত পুজোর মধ্যেই চালু হতে পারে বলে শোনা যাচ্ছে।

Vande Bharat Express: বারাণসী-হাওড়া বন্দে ভারত

অন্যদিকে রারাণসী-হাওড়া বন্দে ভারত (Howrah Varanasi Vande Bharat Express) পাবে বাংলা। আর তা নিয়ে ইতিমধ্যে রেল বোর্ডের তরফে সবুজ সঙ্কেত মিলেছে বলে খবর। যদিও এখনও ট্রায়ান রান হয়নি। ফলে কবে এই রুটে পরিষেবা শুরু হবে তা স্পষ্ট নয়। তবে বারাণসী হাওড়া ট্রেনটি ভায়া গয়া হয়ে চলবে বলেই খবর। এমনকি আসানসোলকেও কভার করবে এই ট্রেন। যা খবর, মাত্র সাড়ে ছয় ঘন্টার মধ্যে বারাণসী-হাওড়া পৌঁছানো সম্ভব হবে।

Vande Bharat Express: বাংলায় চলবে বন্দে ভারত মেট্রোও

তবে এক সংবাদমাধ্যমের দাবি, বন্দে মেট্রো (Vande Bharat Metro) চালানো হতে পারে বেশ কয়েকটি রুটে। ছোট রুটের কথা ভেবেই এই ট্রেনগুলিকে চালানো হতে পারে। রেল সূত্রে জানা গিয়েছে, জামালপুর থেকে মালদহের মধ্যে একটি বন্দে ভারত মেট্রো চালানো হতে পারে।

পাশাপাশি হাওড়া হয়ে ভাগলপুর পর্যন্ত আরও একটি বন্দে ভারত মেট্রো চালানো হতে পারে বলে খবর। এই ট্রেন সপ্তাহে ছয় দিন করে চালানো হবে বলেও জানা যাচ্ছে। যদিও এই রুটের বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত রেলের তরফে নেওয়া হয়নি। বিষয়টি আলোচনার পর্যায়ে আছে বলে জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+