গতির নিরিখে Vande Bharat Express-কে বড় চ্যালেঞ্জ Rajdhani Express এর! জানেন দুই ট্রেন কত গতিতে ছোটে?
Vande Bharat Express Vs Rajdhani Express: যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ট্রেনকে আরও আপডেট করছে রেলমন্ত্রক। শুধু স্বাচ্ছন্দ্য নয়, নিরাপত্তার কথা মাথায় রেখেই একাধিক সিদ্ধান্ত নিচ্ছে ভারতীয় রেল। বন্দে ভারত এক্সপ্রেসকে আরও আধুনিক করার কাজ চালানো হচ্ছে।
তবে দেশের অন্যতম প্রিমিয়াম ট্রেন রাজধানী এক্সপ্রেসে প্রত্যেকদিন কয়েক লাখ যাত্রী যাত্রা করে থাকেন। ফলে এই ট্রেনকেও আরও আধুনিক করার কাজ চালানো হচ্ছে। বাড়ানো হচ্ছে গতি। এক নজরে জানুন বন্দে ভারত এক্সপ্রেস এবং রাজধানী এক্সপ্রেস কোন ট্রেন একে অপরের (Vande Bharat Express Vs Rajdhani Express) থেকে এগিয়ে?

Vande Bharat Express Vs Rajdhani Express: রাজধানী এক্সপ্রেসের সুবিধা
দেশের অন্যতম পুরানো একটি প্রিমিয়াম ট্রেন রাজধানী এক্সপ্রেস। হাওড়া সহ দেশের একাধিক রুটের মধ্যে চলে এই ট্রেন। আসন থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ ফিচার যোগ করা হয়েছে। খাওয়াদাওয়ার এলাহি ব্যবস্থা আছে রাজধানী এক্সপ্রেসে। ব্রেকফার্স্ট থেকে শুরু করে লাঞ্চ এবং ডিনার পর্যন্ত এই ট্রেনে ট্র্যাভেলের ক্ষেত্রে যাত্রীরা পেতে পারেন। টিকিট বুক করার সময়েই ফুড অপশন সিলেক্ট করে নিতে হবে। নিরামিষ কিংবা আমিষ খাওয়ার খেতে পারেন।
Vande Bharat Express Vs Rajdhani Express: রাজধানী এক্সপ্রেসে স্টপেজ অনেক কম
রাজধানী এক্সপ্রেস ট্রেনকে তিন ক্লাসে ডিভাইড করা হয়েছে। যার মধ্যে এসি ফার্স্ট ক্লাস (1-A), এসি ২ টিয়র (2-A), এবং এসি ৩ টিয়র (3-T) আছে। যাত্রীদের আরাম এবং প্রাইভেসির কথা ভেবে বিভিন্ন সুবিধা দেওয়া হয়েছে রাজধানী এক্সপ্রেসে। এই ট্রেনে স্টপেজ অনেক কম। সুপারফার্স্ট হিসাবেই দেখা হয় এই ট্রেনকে। বলে রাখা প্রয়োজন, রাজধানী ট্রেনগুলি বিভিন্ন রাজ্যের রেলস্টেশন থেকে রাজ্যের রাজধানী পর্যন্ত চলাচল করে। এর মধ্যে কয়েকটি রাজধানী এক্সপ্রেস ট্রেন গন্তব্য স্টেশনে পৌঁছানোর জন্য ২০০০ কিলোমিটার বা তার বেশি দূরত্ব অতিক্রম করতে পারে।
Vande Bharat Express Vs Rajdhani Express: বন্দে ভারত এক্সপ্রেসেও মিলবে একাধিক সুবিধা
১৫ ফেব্রুয়ারি ২০১৯ সালে প্রথম বন্দে ভারত ট্রেন দিল্লি থেকে বারাণসী পর্যন্ত চলে। চেন্নাই ইন্টিগ্রেল কোচ ফ্যাক্টারি (ICF) আধুনিক এই ট্রেনের নির্মাণ কাজ চালানো হচ্ছে। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত দেশে ১০২ টি ট্রেন চলছে। যেগুলির সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ১৬০ কিমি। একেবারে আধুনিক এবং আ্যডভান্সড ফিচক্সার যোগ করা এতে।
Vande Bharat Express Vs Rajdhani Express: দুই ট্রেনের গতি
রাজধানী এক্সপ্রেসের সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ১৬০ কিমি। কিন্তু গড় গতি প্রায় 100 কিলোমিটার। অন্যদিকে বন্দে ভারতের সর্বোচ্চ গতি হল 160 কিলোমিটার কিন্তু এটি বিভিন্ন রুটে প্রায় 100 থেকে 120 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতেও চলে।












Click it and Unblock the Notifications