Vande Bharat Express: বন্দে ভারতে ট্র্যাভেল টাইম বাড়তে পারে ৩০ মিনিট! গতিমান-শতাব্দী এক্সপ্রেসও নেবে বেশি সময়
Vande Bharat Express: আসতে ছুটবে দেশের প্রথম সেমি বুলেট! বন্দে ভারত, গতিমান এক্সপ্রেস (Gatiman Express train) সহ বেশ কয়েকটি ট্রেনের গতিতে ব্রেক লাগাতে চলেছে ভারতীয় রেল (Indian Railway)। প্রকাশিত খবর অনুযায়ী,বন্দে ভারতের বেশ কয়েকটি গতি প্রতি ঘণ্টায় ১৬০ কিমি থেকে কমিয়ে প্রতি ঘণ্টায় ১৩০ কিমি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হঠাত কেন এই সিদ্ধান্ত (Vande Bharat Express) তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। অনেকেই পরিকাঠামোর অভাবকেই দায়ী করছেন।

Vande Bharat Express: ট্রেনের গতি কমানোর অনুরোধ
দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর মধ্য রেলওয়ে কয়েকটি ট্রেনের (Vande Bharat Express) গতি কমানোর অনুরোধ করা হয়। সেই মতো ভারতীয় রেল বেশ কয়েকটি বন্দে ভারত এক্সপ্রেস এবং গতিমান এক্সপ্রেস ট্রেনের গতি 160 কিলোমিটার প্রতি ঘন্টা থেকে কমিয়ে 130 কিলোমিটার প্রতি ঘন্টা করা হচ্ছে বলে জানা গিয়েছে। ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, উত্তর মধ্য রেলওয়ে কিছু ট্রেনের গতি কমানোর অনুরোধ জানিয়ে রেলওয়ে বোর্ডকে চিঠি দেয়। যে ট্রেনগুলির গতি কমানো হবে সেগুলির মধ্যে নিম্নলিখিত ট্রেনগুলি অন্তর্ভুক্ত রয়েছে৷
Vande Bharat Express: কোন ট্রেনগুলির গতি কমছে
- ট্রেন নম্বর 12050/12049 দিল্লি-ঝাঁসি-দিল্লি গতিমান এক্সপ্রেস
- ট্রেন নম্বর 22470/22469 দিল্লি-খাজুরাহো-দিল্লি বন্দে ভারত এক্সপ্রেস
- ট্রেন নম্বর 20172/20171 দিল্লি-রানি কমলাপতি-দিল্লি বন্দে ভারত এক্সপ্রেস
- ট্রেন নম্বর 12002/12001 দিল্লি-রানি কমলাপতি-দিল্লি শতাব্দী এক্সপ্রেস
Vande Bharat Express: কেন গতি কমানোর ভাবনা?
প্রকাশিত খবর অনুযায়ী, দিল্লি থেকে আগ্রার (Vande Bharat Express) মধ্যে সুরক্ষার জন্য 'কবচ' লাগানোর কাজ চলছে। যতদিন না পর্যন্ত এই কাজ সম্পূর্ণ হচ্ছে, ততদিন গতি কম করানোর নির্দেশ দেওয়া হয়। নিরাপত্তার কথা মাথায় রেখেই ট্রেনের গতি কমানোর দাবি ওঠে। সম্প্রতি জলপাইগুড়ির কাছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। একাধিক মৃত্যু দেখে দেশ। এরপরেই রেলের পরিকাঠামো নিয়ে প্রশ্ন ওঠে। বিশেষ করে ওই রুটে কবচ না থাকার বিষয়টি সামনে আসতেই অস্বস্তিতে পড়ে যায় রেল। যদিও ঘটনার পরেই সুরক্ষায় নজর দিয়েছে রেল।
Vande Bharat Express: ১০ প্রিমিয়াম ট্রেনে টাইমিং বদলে যাবে
ট্রেনের গতি কমলে অন্তত ১০টি প্রিমিয়াম ট্রেনের সময়ও বদলে যাবে। মূলত দ্রুত গন্তব্যে পৌঁছতে যাত্রীরা বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) , গতিমান এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেসকে বেঁছে নেন। ভাঁড়া বেশি হলেও মানুষ এই ট্রেনগুলিতে যাত্রা করেন। গতি কমানো হলে ট্রেনগুলির ট্র্যাভেল টাইম বেড়ে যাবে। যদি গতি প্রতি ঘন্টা ৩০ কিলোমিটার কমানো হয় তবে ভ্রমণের সময় প্রায় ২৫ থেকে ৩০ মিনিট বাড়বে ট্র্যাভেল টাইম। এমনটাই বলছেন বিশ্লেষকরা।












Click it and Unblock the Notifications