Vande Bharat Express train: ঘাটশিলার উপর দিয়ে ছুটবে বন্দে ভারত! বাংলা পাবে আরও একটি সেমি বুলেট?

Vande Bharat Express train: তিনদিন টাটানগর-বেরহামপুর বন্দে ভারত ট্রেন ঘাটশিলা এবং চাকুলিয়া হয়ে চলবে! দেশের অন্যতম দ্রুত গতির এই ট্রেনের রুট বদলের দাবি উঠছে দীর্ঘদিন ধরে। প্রথমে এই বিষয়ে দাবি জানান ওডিশার যাত্রীরা। এখন দক্ষিণ পূর্ব পূর্ব জোনের কর্মচারিরা দাবি জানাচ্ছেন, টাটা-বেরহামপুর বন্দে ভারত এক্সপ্রেস সপ্তাহে তিন দিন পশ্চিমবঙ্গের হিজলি স্টেশন হয়ে চালানোর।

এমনটাই প্রকাশিত খবরে দাবি করেছে 'লাইভ হিন্দুস্তান' বলে একটি সংবাদমাধ্যম। প্রকাশিত খবর অনুযায়ীদের, নয়া এই রুটে ট্রেন (Vande Bharat Express train) চালানো হলে কোলহানের ঘাটশিলা ও চাকুলিয়া এবং ওড়িশার ভদ্রক ও বলেশ্বর স্টেশনের যাত্রীদের অনেকটাই সুবিধা হবে।

vande bharat

এমনকি এই সমস্ত জায়গায় পর্যটনে জোয়ার আসবে এবং রেলের আয়ও বাড়বে বলে দাবি করা হয়েছে। বর্তমানে টাটানগর বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express train) চক্রধরপুর মন্ডল হয়ে চাইবাসা এবং বনস্পানি স্টেশন হয়ে কটক, ভুবনেশ্বরের লাইন ধরে বেরহামপুর পৌছয়। কিন্তু বেশিরভাগ সময় ট্রেনটি খালি আসন নিয়ে ছোটে! সে ভাবে যাত্রী হয় না। যা মাথা ব্যাথার কারণ হয়ে উঠছে রেল আধিকারিকদের কাছে। এই অবস্থায় যাত্রীদের দাবি কি মেনে নেবে রেল?

ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দক্ষিণ-পূর্ব জোনে বন্দে ভারত ট্রেনের (Vande Bharat Express train) টিকিট বুকিংয়ের উপর নজর রাখছেন রেল আধিকারিকরা। ইতিমধ্যে সাধারণ যাত্রীদের দাবি মেনে ঝাড়খণ্ডের ঘাটশিলা-চাকুলিয়া, বাংলার হিজলি এবং ওড়িশার কটক ও ভদ্রক হয়ে সপ্তাহে তিন দিন বন্দে ভারত ট্রেন চালানোর প্রস্তাব রেলওয়ে বোর্ডের কাছে পাঠানো হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বলে রাখা প্রয়োজন, এর আগে রেলওয়ে জোন থেকে টাটানগর-বেরহামপুর বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express train) অপারেটিং সময়ের বদলের কথা বলা হয়। মাত্র ৩০ মিনিট সময় এদিন-ওদিক করা নিয়েও ভাবনা চিন্তা করে রেল। এবং সেই দাবি রেলওয়ে বোর্ডকে পাঠানো হয়। আগে এই ট্রেনটিকে টাটানগর থেকে পুরী পর্যন্ত চালানোর পরিকল্পনা ছিল ভারতীয় রেলের। সেই অনুযায়ী পরিকল্পনাও করা হয়। কিন্তু পুরী স্টেশনে বেশ কিছু সমস্যার কারণে তা আর হয়নি।

এরপরেই সেটিকে -বেরহামপুর পর্যন্ত চালানোর নির্দেশ দেওয়া হয়। তবে রুট বদল নিয়ে এখনও পর্যন্ত রেলের তরফে কিছু বলা হয়নি। বলে রাখা প্রয়োজন, গত ১৫ সেপ্টেম্বর রাঁচি থেকে অনলাইনের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ট্রেনের উদ্বোধন করেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+