Vande Bharat Express Train: প্রতীক্ষার অবসান! অবশেষে শিয়ালদহ থেকেও ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস
Vande Bharat Express Train: দীর্ঘ প্রতীক্ষার অবসান! এবার শিয়ালদহ থেকেও ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস। একাধিক বন্দে ভারত পেয়েছে বাংলা। সবটাই হাওড়া থেকে বাংলা সহ বেশ কয়েকটি রাজ্যের মধ্যে চলাচল করে। দীর্ঘদিন ধরেই দাবি উঠছিল দেশের অন্যতম ব্যস্ততম স্টেশন শিয়ালদহ থেকেও চলুক দেশের প্রথম সেমি বুলেট।
অবশেষে সেই আশা পূর্ণ হতে চলেছে। জাগরনে প্রকাশিত খবর অনুযায়ী, পূর্ব মধ্য রেলওয়ে সহরসা ও শিয়ালদহের মধ্যে বন্দে ভারত ট্রেন (Vande Bharat Express Train) চলবে। ইতিমধ্যে সমস্তিপুর সহ অন্যান্য রেল মণ্ডলের আধিকারিকদের এই বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। যেখানে সুরক্ষা সহ সমস্ত ব্যবস্থা দ্রুত করার কথা বলা হয়েছে।

Vande Bharat Express Train: শিয়ালদহ পর্যন্ত ছুটবে
শিয়ালদহের মতোই বিহারের সহরসা থেকে বন্দে ভারত চালানোর দাবি উঠছিল। অবশেষে সেই স্বপ্ন বাস্তব হচ্ছে। ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বন্দে ভারত ট্রেনটি সহরসা থেকে শিয়ালদহ ভায়া ঝাঝা এবং কিউল হয়ে চলবে (Saharsa Sealdah Vande Bharat) ।
ইতিমধ্যে রেলের তরফে নোটিফিকেশনও জারি করা হয়েছে বলেও প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। খুব শীঘ্রই রুটে বন্দে ভারতের ট্রায়াল রান শুরু হয়ে যাবে বলেও খবর। গত দুমাস ধরে এই রুটে পাইলটদের ট্রেনিং দেওয়ার প্রক্রিয়াও হয় বলে খবর। তবে এখনও পর্যন্ত কোনও টাইম টেবিল জারি করা হয়নি।
Vande Bharat Express Train: সুরক্ষায় জোর
রেল সূত্রে খবর, খুব শীঘ্রই সহরসা ও শিয়ালদহের মধ্যে বন্দে ভারত ট্রেনের টাইমটেবিল জারি হয়ে যাবে। তবে কয়েকটি ক্ষেত্রে কাজ বাকি আছে। বিশেষ করে সুরক্ষা সংক্রান্ত বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জাগরনে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। বিশেষ করে সিগন্যাল প্যানেল সহ বেশ কয়েক দিকে ইতিমধ্যে কাজ করা হয়েছে।
তবে শিয়ালদহ রুটে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু হলে দুই রাজ্য অর্থাৎ বাংলা-বিহারের মধ্যে দূরত্ব আরও কমবে। মানুষ আরও দ্রুত এবং সহজে চলাচল করতে পারবে। তবে পূর্ব রেলের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি।
Vande Bharat Express Train: বন্দে ভারত পেয়েছে বাংলা
হাওড়া থেকে চলছে একাধিক বন্দে ভারত চলছে।যেমন হাওড়া থেকে পুরী, হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি, হাওড়া থেকে পাটনা এবং রাঁচির মধ্যেও চলবে ভারতের প্রথম সেমি বুলেট ট্রেন। এমনকি এনজেপি থেকেও গুয়াহাটির মধ্যেও চলছে এই ট্রেন।












Click it and Unblock the Notifications