Vande Bharat Express: ডানকুনি হয়ে ছুটবে হাওড়া-এনজেপি বন্দে ভারত ট্রেন! কতটা সুবিধা হবে যাত্রীদের

Vande Bharat Express: ভিড় সামলাতে বুধবারেও অতিরিক্ত বন্দে ভারত চালানো হবে। বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানানো হয়েছে রেলের তরফে। রবিবার কালীপুজো। এরপরেই ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো। লম্বা ছুটি রয়েছে। আর ছুটিতে বহু মানুষ বেড়াতে যান। শুধু তাই নয়, এই উৎসবের মরশুমে বহু মানুষ পরিবারের সঙ্গে কাটাতে চান।

আর তাই এই সময় ট্রেনের উপর চাপ থাকে। আর সেই চাপ সামাল দিতে অতিরিক্ত বন্দে ভারত (Vande Bharat Express) চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। আর তা হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে চালানো হবে বলে রেলের তরফে জানা গিয়েছে।

Vande Bharat Express

Vande Bharat Express: ডানকুনি হয়ে এই ট্রেন চলবে

বুধবার ছাড়া সপ্তাহে ছয়দিন বন্দেভারত হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে চলে। পুজোর ছুটিতে এই ট্রেনে লম্বা ওয়েটিং লিস্ট গিয়েছে। আগামী দিনগুলিতেও এই ট্রেনে লম্বা ভিড়। আর তা সামাল দিতে বুধবার ভারতের প্রথম সেমি বুলেট (Vande Bharat Express) চালানো হবে। এমনটাই জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক। আগামী ১৫ নভেম্বর, ২২ নভেম্বর এবং ২৯ নভেম্বর এই ট্রেন চলবে বলে খবর। ডানকুনি হয়ে এই ট্রেন চালানো হবে বলে খবর।

Vande Bharat Express: একনজরে ট্রেন রুট

02301 Howrah_New Jalpaiguri Vande Bharat সকাল ০৫-৫৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। ভায়া ডানকুনি হয়ে যাবে এই ট্রেন (Vande Bharat Express)। এরপর বোলপুর (শান্তিনিকেতন), মালদহ টাউন, বারশোই এবং ১ টা ২৫ মিনিটে নিউ জলপাইগুড়ি পৌঁছবে এই ট্রেন।

অন্যদিকে 02302 Howrah_New Jalpaiguri Vande Bharat - দুপুর তিনটের সময় ছাড়বে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে। একই ভাবে এই ট্রেন (Vande Bharat Express) হাওড়া ফিরবে। সেই মতো ১০ টা ৩৫ মিনিটে হাওড়া পৌঁছবে বন্দে ভারত। ভায়া ডানকুনি হয়ে গেলেও ওই স্টেশনে কোনও স্টপেজ নেই। ১৬ বগির বন্দে ভারত চালানো হবে বলে রেলের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Vande Bharat Express: তৎকাল টিকিট কাঁটা যাবে না

নভেম্বর মাসের তিনটি বুধবার বন্দে ভারত (Vande Bharat Express) চালানো হলেও, অন্যান্য বুধবারও এই ট্রেন চালানো হবে কিনা তা স্পষ্ট নয়। তবে বিশেষ এই ট্রেনে কোনও রকম ছাড় দেওয়া হবে না। এমনকি তৎকাল বুকিং হবে না বলেও জানানো হয়েছে। রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তিটি উপরে দেওয়া রইল।

ছবি- রেল মন্ত্রকের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+