Vande Bharat Express: টাটা নগর-হাওড়া রুটেও ছুটবে বন্দে ভারত! রবিবারই উদ্বোধন বাংলার দুটি সেমি বুলেটের
Vande Bharat Express: আরও একটি বন্দে ভারত পাচ্ছে বাংলা! ইতিমধ্যে হাওড়া-নিউ জলপাইগুড়ি, হাওড়া-পুরী এবং নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি রুটে দেশের প্রথম সেমি বুলেটের পরিষেবা শুরু হয়েছে।
আগামী রবিবার অর্থাৎ ২৪ সেপ্টেম্বর পাটনা-হাওড়া রুটে বন্দে ভারতের (Vande Bharat Express) উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যে সবুজ সঙ্কেত মিলেছে বলেই খবর।

Vande Bharat: আরও একটি বন্দে ভারত পাচ্ছে বাংলা
আর এর মধ্যেই আরও একটি বন্দে ভারত বাংলা পেতে পারে। এমনটই 'জাগরণ' হিন্দি পোর্টালে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। প্রকাশিত খবর অনুযায়ী, টাটা-হাওড়ার মধ্যে একটি বন্দে ভারত (Vande Bharat Express Tatanagar to Howrah) ট্রেন চালানো হবে। আর তা আগামী ২৪ সেপ্টেম্বরই উদ্বোধন করা হতে পারে। এমনটাই দাবি সাংসদ বিদ্যুত বরণ মাহাতোর। এই বিষয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে ফোনে কথা হয়েছে বলেও দাবি সাংসদের। শুধু তাই নয়, ট্রেনটির (Vande Bharat Express) উদ্বোধন আগামী টাটানগর (Tata Nagar) থেকে উদ্বোধন করা হতে পারে বলেও দাবি করা হয়েছে।
Vande Bharat Express: মানুষের দাবি পূরণ হচ্ছে
যদিও রেলের তরফে এই বিষয়ে কিছু জানানো হয়নি। তবে আগামী শুক্রবার সম্ভবত টাটা-হাওড়া রুটে বন্দে ভারতের (Vande Bharat Express) ঘোষণা রেলের তরফে করা হতে পারে। দীর্ঘদিন ধরে এই রুটে সুপারফার্স্ট একটি ট্রেনের দাবি ছিল। অবশেষে তা পূরণ হতে চলেছে বলে জানিয়েছেন সাংসদ বিদ্যুত বরণ মাহাতো। আর এজন্যে কেন্দ্রিয় রেলমন্ত্রীর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।
वंदे भारत ट्रेन का परिचालन आगामी रविवार से टाटानगर स्टेशन से प्रारंभ होगा।
— Bidyut Baran Mahato (@mpbidyutmahato) September 19, 2023
अभी कुछ समय पूर्व ही मुझे केन्द्रीय रेल मंत्री @AshwiniVaishnaw जी ने दूरभाष पर बताया कि टाटानगर से हावड़ा स्टेशन के बीच यह ट्रेन चलेगी। संभवतः शुक्रवार को इसकी अधिकृत घोषणा की जाएगी। pic.twitter.com/BbuEFRiXrW
Vande Bharat Express: দ্বিতীয় সেমি বুলেট পাচ্ছে এই রাজ্য
বিদ্যুৎবাবু ওই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রেলমন্ত্রীকে এই ট্রেনের (Vande Bharat Express) জন্য আগেই অনুরোধ করেছিলাম। যার পরিপ্রেক্ষিতে দীর্ঘদিনের মানুষের চাহিদা পূরণ হতে চলেছে। এই পরিষেবা শুরু হলে ঝাড়খন্ড দুটি বন্দে ভারত পাবে। এর আগে রাঁচি-পাটনা বন্দে ভারতের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। গত ২৭ জুন এই রুটের উদ্বোধন হয়। মাত্র সাড়ে পাঁচ ঘণ্টায় এই রুটে বন্দে বন্দে ভারত।
Vande Bharat Express: উদ্বোধন হবে আরও একটি রুটের
অন্যদিকে কয়েক দফায় পাটনা-হাওড়া রুটে বন্দে ভারতের (Vande Bharat Express) ট্রায়াল হয়েছে। সাড়ে ঘণ্টার মধ্যেই এই ট্রেন চলাচল করছে। যদিও দীর্ঘদিন ধরে ট্রেনটির উদ্বোধন নিয়ে একটা জল্পনা ছিল। অবশেষে এই রুটে ট্রেনটির উদ্বোধন হতে চলেছে। আগামী রবিবার ভার্চুয়ালের মাধ্যমে উদ্বোধন করা হবে। এমনটাই জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications