Vande Bharat: ফের সংকট বন্দে ভারত এক্সপ্রেসে, বর্ধমান স্টেশনে দীর্ঘক্ষণ আটকে ট্রেন
বন্দে ভারত এক্সপ্রেসে ফের বিপত্তি। হাওড়া স্টেশন থেকে নির্ধারিত সময়ে ছাড়ার পরেও বর্ধমান স্টেশনে এসে থমকে েগল ট্রেন। প্রায় ঘণ্টা খানেক বর্ধমান স্টেশনে আটকে থাকে ট্রেনটি। ৬টা ৫১ মিনিট থেকে সাড়ে সাতটা পর্যন্ত বর্ধমান স্টেশনেই আটকে ছিল ট্রেনটি। সিগনালিংয়ের সমস্যার কারণেই আটকে থাকা ট্রেনের বলে জানা গিয়েছে।
গত কয়েকদিন ধরেই এই রুটের ট্রেনে নানা রকমের সমস্যা তৈরি হচ্ছে। যার জেরে নাজেহাল যাত্রীরা। গতকাল রাত থেকেই তৈরি হয়েছে সমস্যা। শনিবার রাতের মেইন লাইনের লোকাল ট্রেনও এই সমস্যার কারণে থমকে যায়। এদিকে রবিবার সকাল থেকে হাওড়া ব্যান্ডেল শাখার ট্রেনেও সমস্যা দেখা দিয়েছে। সিকনালিংয়ের সমস্যার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গিয়েছে।

গত কয়েক মাস ধরেই পূর্ব রেলের একাধিক রুটে সিগনালিংয়ের সমস্যা দেখা দিয়েছে। তার জেরে একািধক ট্রেন বন্ধ হয়ে যাচ্ছে। দীর্ঘ সময় একাধিক স্টেশনে থমকে দাঁড়িয়ে পড়ছে ট্রেনগুলি। তার জেরে প্রবল সমস্যা তৈরি হচ্ছে একাধিক জায়গায় নাজেহাল পরিস্থিতি। যাত্রী হয়রানির জেরে পরিস্থিতি উদ্বেগজনক। ক্ষোভে ফুঁসছেন যাত্রীরা।
বন্দে ভারত এক্সপ্রেস সেমি বুলেট ট্রেন। এনজেপি রুটে প্রথম চালু হয় বন্দেভারত। কিন্তু অনেকবার বন্দেভারত এক্সপ্রেস ধাক্কা খেয়েছে। একাধিকবার পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। তাই নিয়ে রাজনৈতিক তরজা পর্যন্ত শুরু হয়ে গিয়েছিল। পরে সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের চিহ্নিত করা হয়।
তারপরেও একাধিকবার হাওড়া-এনজেপি বন্দেভারত এক্সপ্রসে সমস্যা দেখা দিয়েছে। একদিন রাজ্যপাল পর্যন্ত যেতে পারেননি বন্দেভারত এক্সপ্রেসে। যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেন বাতিল করা হয়েছিল। অন্য ট্রেনে যাত্রা করতে হয় যাত্রীদের তার জেরে দীর্ঘক্ষণ হাওড়া স্টেশনে বিক্ষোভ দেখিয়েছিলেন যাত্রীরা।












Click it and Unblock the Notifications