Vande Bharat Express: বড় সিদ্ধান্ত রেলের! হাওড়া-নয়া দিল্লি রুটে ১৬০ কিমি গতিতে ছুটবে সেমি হাই-স্পিড ট্রেন
Vande Bharat Express: হাওড়া-নয়া দিল্লি রুটে ঘণ্টায় ১৬০ কিমি গতিতে ছুটবে সেমি হাই স্পিড ট্রেন! দীর্ঘদিন ধরে হাওড়া-নয়া দিল্লি রুটে ট্রেনগুলির গতি বাড়ানোর চেষ্টা চালাচ্ছে রেলওয়ে। সূত্রে খবর, হাওড়া-নয়া দিল্লি রুটে বন্দে ভারত (Vande Bharat Express) চালানোর পরিকল্পনা রয়েছে।
যদিও তা বাস্তব হতে আরও কয়েকদিন সময় লাগবে। এই অবস্থায় সেমি হাই স্পিড ট্রেনগুলির (Vande Bharat Express) গতি বাড়ানোর চেষ্টা চালাচ্ছে রেলওয়ে। আর তা করতেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গিয়েছে, হাওড়া-নয়াদিল্লি রুটে সেমি হাই স্পিড ট্রেনগুলিকে (Vande Bharat Express) ১৬০ কিমি গতিতে চালাতে ২০টি রেলগেট স্থায়ীভাবে বন্ধ করা হবে। এই রেলগেট গুলি ধানবাদ রেল মণ্ডলের অধীনে। চলতি অর্থবছরের মধ্যেই এই কাজ শেষ করার টার্গেট রেলের তরফে নেওয়া হয়েছে। সম্প্রতি রেলের তরফে ধানবাদ রেল মণ্ডলের ডিআরএম কমল কিশোর সিনহা সাংবাদিকদের মুখোমুখি হন।
আর সেখানেই এই বিষয়ে বিস্তারিত জানান তিনি। কিন্ত্য রেলগেট গুলি বন্ধ করে দিলে সাধারণ মানুষ কীভাবে যাতায়াত করবে? এই প্রসঙ্গে ডিআরএম কমল কিশোর সিনহা জানিয়েছেন, বিকল্প হিসাবে ১৫ টি সাবওয়ে তৈরি করা হবে। পাঁচটি রেল ওভারব্রিজ তৈরি করা হবে। নিরাপদে এবং দ্রুত গতিতে ট্রেন চালানোর জন্য রেলগেট গুলি বন্ধ করে এহেন সাবওয়ে এবং ওভার ব্রিজ তৈরি করা হবে বলেও জানিয়েছেন ওই রেল আধিকারিক।
যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তবে সাবওয়ে কিংবা ওভারব্রিজ করলেই যে সমস্যা মিটে যাবে তেমন নিশ্চিত হচ্ছে না রেল। রেল গেট বন্ধ করলে স্থানীয় মানুষজনের ক্ষোভ আছড়ে পড়তে পারে বলে ওই সাংবাদিক বৈঠকে আশঙ্কা প্রকাশ করেছেন ডিআরএম কমল কিশোর সিনহা। সেক্ষেত্রে অবশ্য রেলের তরফে মানুষকে বোঝানো হবে বলে জানিয়েছেন তিনি।
এই কাজ সম্পন্ন করা গেলে হাওড়া-নয়াদিল্লি রুটে সেমি হাই স্পিড ট্রেনগুলির (Vande Bharat Express) গতি অনেকটাই বেড়ে যাবে বলে মনে করছে রেল। তবে বন্দে ভারত (Vande Bharat Express) এই রুটে চালাতে আরও কয়েক মাস সময় লাগবে বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications