Howrah NJP Vande Bharat Express: বেলুন দিয়ে সাজানো ট্রেন, হাজির কেক! অবাক বন্দে ভারতের যাত্রীরা
Howrah NJP Vande Bharat Express: গোটা ট্রেন বেলুন দিয়ে সাজানো! কাটা হচ্ছে কেক। ট্রেন ধরতে এসে কার্যত চমকে ওঠেন এদিন ২২৩০১ আপ এবং ২২৩০২ ডাউন হাওড়া-নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত যাত্রীরা। হলটা কি? কেনই বা এমন ভাবে সাজানো ট্রেনটি?
ভারতীয় রেলের ট্র্যাকে গতি এনেছে বন্দে ভারত এক্সপ্রেস (Howrah NJP Vande Bharat Express)। দেশের একাধিক রুটে ছুটছে এই সেমি বুলেট। গত কয়েকবছরে যাত্রীদের কাছেও পছন্দের ট্রেন হয়ে উঠেছে বন্দে ভারত। বিমানের থেকেও বেশি এই ট্রেনে যাত্রা করতেই বেশি পছন্দ করছেন সাধারণ মানুষ।

বাংলা থেকেও একাধিক রুটে ছুটছে বন্দে ভারত। তবে আজকের দিন অর্থাৎ পয়লা জানুয়ারিতে এক বছর পূর্ণ হল হাওড়া - নিউ জলপাইগুড়ি - হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের (Howrah NJP Vande Bharat Express) পথ চলা। আর তা স্মরণীয় করে রাখতেও এহেন উদ্যোগ নেওয়া হয় রেলের তরফে।
বলে রাখা প্রয়োজন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে উচ্চ-গতির এই ট্রেনের উদ্বোধন করেন। গত বছর পয়লা জানুয়ারি থেকে ট্রেনটি (Howrah NJP Vande Bharat Express) তার নিয়মিত পরিষেবা শুরু করে। নিউ জলপাইগুড়ি/শিলিগুড়ি এবং কলকাতার মধ্যে চলাচলকারী পর্যটক এবং যাত্রীদের মধ্যে ট্রেনটি এখন খুবই জনপ্রিয়তা লাভ করেছে।
বোলপুর, শান্তিনিকেতন, মালদা টাউন এবং বারসোইয়ের মতো পথের স্টেশনগুলির যাত্রীরাও দ্রুত রেল পরিবহন সংযোগের মাধ্যমে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সাথে যুক্ত হওয়া এই উচ্চ-গতির ট্রেনের দ্বারা উপকৃত হন।
আর সে বিষয়টিকে মাথায় রেখেই এদিন হাওড়া-নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস (Howrah NJP Vande Bharat Express) ট্রেনের স্মারক হিসেবে ১ম বার্ষিকী পালিত হয়েছে। এই স্মারক যাত্রায় ভ্রমণকারী যাত্রীদের উষ্ণ স্বাগত জানিয়ে এদিন হাওড়া স্টেশনে বর্ণাঢ্যভাবে উদযাপন করা হয়।












Click it and Unblock the Notifications