Vande Bharat Express: মাত্র ২ ঘন্টায় বন্দে ভারতে পুরুলিয়া! কত লাগবে ভাড়া?

Vande Bharat Express: কাউন্টডাউন শুরু! রবিবার সকালেই পাটনা-হাওড়া, রাঁচি-হাওড়া সহ দেশের ৯টি বন্দে ভারতের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে হাওড়া থেকে নয়, পাটনা এবং রাঁচি থেকে দেশের প্রথম সেমি বুলেগুলির উদ্বোধন করা হবে।

২৪ সেপ্টেম্বর দিল্লি থেকে ভার্চুয়ালের মাধ্যমে বন্দে ভারতের (Vande Bharat Express) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আর এই উদ্বোধন ঘিরে একেবারে সাজো সাজো রব।

Vande Bharat Express

  • Vande Bharat Express: মাত্র সাড়ে ঘন্টায় যাত্রা

জানা গিয়েছে, সাড়ে ১২ টার সময় পাটনা জংশন থেকে ট্রেনটি (Vande Bharat Express) রওনা হবে। সন্ধ্যা সাতটায় হাওড়া পৌঁছে যাবে। প্রায় ৫৩০ কিমি দূরত্ব মাত্র সাড়ে ৬ ঘণ্টায় সম্পূর্ণ করবে বন্দে ভারত। ইতিমধ্যে পাটনা এবং হাওড়ার এই দূরত্ব অতিক্রম করতে যাত্রীদের কত টাকা দিতে হবে তাও ইতিমধ্যে রেলের তরফে নির্ধারিত করে দেওয়া হয়েছে। তুলনামূলক কিছুটা বেশি হলেও মানুষ এই রুটে বন্দে ভারত ব্যবহার করবে বলেই মনেই করছে রেল।

  • Vande Bharat Express: কত টাকা ভাড়া

পাটনা-হাওড়া বন্দে ভারত (Vande Bharat Express) ট্রেনের অনেকগুলি শ্রেণি আছে। এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া ২৩০০ টাকা। এবং চেয়ারকারের ভাড়া ১২০০ টাকা নিধারিত করা হয়েছে। এতে যদিও ক্যাটারিং সার্ভিস চার্জ ধরা নেই। উদ্বোধনের দিন অর্থাৎ ২৪ তারিখ নয়, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর থেকে এই রুটে বাণিজ্যিক ভাবে চলবে প্রথম বন্দে ভারত।

দীর্ঘ ৫৩০ কিলোমিটার দূরত্ব মাত্র সাড়ে ৬ ঘন্টায় কভার করবে ট্রেনটি। আর সেই কারনে বন্দে ভারতের গতি হবে ১৬০ কিলোমিটার প্রতি ঘন্টা! যা পাটনা-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেসের চেয়ে অনেকটাই বেশি।

  • Vande Bharat Express: মিলবে এই সুবিধা

বন্দে ভারতের (Vande Bharat Express) ট্রেনটির মধ্যে একাধিক আধুনিক সুবিধা রয়েছে। তেমনই পাটনা এবং হাওড়ার মধ্যে যে বন্দে ভারত চলবে তাতেও অনেক সুবিধা পেতে চলেছেন। রয়েছে দুর্ঘটনা এড়াতে রক্ষাকবচ। গার্ড এবং ড্রাইভারের মধ্যে কথাবার্তার রেকোর্ডিংয়ের সুবিধা।

অনবোর্ড ওয়াই-ফাই সুবিধা, প্রত্যেক আসনের নীচে রয়েছে মোবাইল চার্জিং সুবিধা, জিপিএস, ১৮০ ডিগ্রি ঘুড়ে যাবে এমন আসন রয়েছে নয়া বন্দে ভারতের। এছাড়াও অটোমেটিক দরজা, সিসিটিভি ক্যামেরা, ফায়ার সিস্টেম সহ আরও আধুনিক ব্যবস্থা। তবে গেরুয়া রঙের বন্দে ভারত ট্রেনটির মধ্যে আরও আধুনিক ব্যবস্থা আছে বলে রেলের তরফে দাবি করা হয়েছে।

অন্যদিকে রাঁচি-হাওড়া বন্দে ভারতেরও উদ্বোধন হবে রবিবারই। এই ট্রেনটি চালু হলে মাত্র রাঁচি থেকে দু'ঘন্টায় পুরুলিয়া পৌঁছে যাওয়া যাবে। দেখুন রেলের টাইম-টেবিল। তবে ভাড়ার বিষয়ে কিছু জানা যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+