Vande Bharat Express Train: শিয়ালদহ থেকে বন্দে ভারত এক্সপ্রেস! নির্মলার বাজেটেই বড় ঘোষণা?

Vande Bharat Express Train: শিয়ালদহ থেকে ছাড়তে পারে নয়া একটি বন্দে ভার‍ত এক্সপ্রেস! গত কয়েকদিন আগেই এই ইঙ্গিত দিয়েছিলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কর। এরপর থেকেই জল্পনা কবে নয়া বন্দে ভারত এক্সপ্রেস ছাড়বে শিয়ালদহ স্টেশন থেকে। গত কয়েক বছরে বাংলা বেশ কয়েকটি 'সেমি-বুলেট' পেয়েছে।

সবগুলিই এখন হাওড়া থেকে রাজ্য এবং রাজ্যের বাইরে বিভিন্ন রুটের মধ্যে চলে। শিয়ালদহ থেকেও আরও একটি এহেন সুপার ফাস্ট প্রিমিয়াম ট্রেন (Vande Bharat Express Train) ছাড়লে যাত্রীদের অনেকটাই সুবিধা হতে পারে বলে খবর।

Vande Bharat Express Train

Vande Bharat Express Train: সামনেই বাজেট

আগামী ১লা ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন নির্মলা সীতারমন। আর এই বাজেটকে (Budget 2025) কেন্দ্র করেই চড়ছে পারদ। ক্রমশ বাড়ছে প্রত্যাশা। তবে এবার রেলকে ফোকাস করে বাজেট পেশ করতে পারেন নির্মলা সীতারমন। একাধিক নতুন ঘোষণা করা হতে পারে।

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এবার বাজেটে ১০টি নতুন বন্দে ভারত স্লিপার এবং ১০০টি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের ঘোষণা হতে পারে। একাধিক রুটের জন্য একগুচ্ছ এই ট্রেনের ঘোষণা নির্মলা সীতারমণ তাঁর বাজেটে করতে পারেন। অন্যদিকে পরিকাঠামো থেকে যাত্রী সুরক্ষা, একাধিক ক্ষেত্রে এবার বিপুল বরাদ্দ হতে পারে বলেই খবর।

Vande Bharat Express Train: শিয়ালদহ বন্দে ভারত এই বাজেটে?

নির্মলা সীতারমনের বাজেট ঘিরে প্রত্যাশা বাড়ছে। মনে করা হচ্ছে এবার বন্দে ভারত এক্সপ্রেস এবং অমৃত ভারত এক্সপ্রেস পেতে পারে বাংলা। আর সেটাই কি শিয়ালদহ থেকে ছাড়বে? তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। যদিও এই বিষয়ে পূর্ব রেলের তরফে এখনও কোনও বক্তবয পাওয়া যায়নি। তবে পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে তা আগেই জানিয়েছেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কর। এখন দেখার বাংলার ভাগ্যে এবার= বন্দে ভারত জোটে কিনা।

Vande Bharat Express Train:n তৈরি হচ্ছে পরিকাঠামো

পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কর গত কয়েকদিন আগেই জানিয়েছিলেন, শিয়ালদহ থেকে ছাড়তে পারে বন্দে ভারত এক্সপ্রেস। প্রায় ২৫০ কোটি টাকা খরচ করে যাবতীয় আধুনিক সুবিধা-সহ ওই কোচিং ডিপো বা ট্রেন রক্ষণাবেক্ষণের পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। এরপরেই সর্বভারতীয় এক সংবাদমাধ্যম খবর করে যে, শিলায়দহ থেকে বন্দে ভারত ছুটবে নিউ জলপাইগুড়ি পর্যন্ত। যদিও এই বিষয়ে রেলের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+