কোচবিহারে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধ! সম্পূর্ণ বাতিল বন্দে ভারত সহ একাধিক ট্রেন
North Bengal Railway Strike: পৃথক কোচবিহার রাজ্যের দাবিতে রেল অবরোধের ডাক গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন (GCPA)-এর। আজ বুধবার সকাল থেকে রেল লাইনের উপর বসে গিয়েছে কয়েক হাজার মানুষ। যার ফলে সম্পূর্ণ ভাবে স্তব্ধ হয়ে গিয়েছে ওই লাইনের ট্রেন চলাচল। গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন (GCPA)-এর হুঁশিয়ারি, দাবি মানা না হলে কেউ লাইনের উপর থেকে উঠবে না।
অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘটন চলবে বলেও জানানো হয়েছে। যার ফলে উত্তর-পুর্ব ভারতের সঙ্গে রেলের যোগাযোগ ব্যবস্থা একেবারে বিচ্ছিন্ন হতে পারে বলেও জানানো হয়েছে। জানা যাচ্ছে, সকাল ৬টা থেকে বাংলা-অসম সীমান্তের জোড়াই ষ্টেশনে এই অবরোধ শুরু হয়েছে। যার ফলে একাধিক ট্রেন বাতিল (North Bengal Railway Strike) করা হয়েছে।

বহু ট্রেনকে ঘুরপথে চালানো হচ্ছে বলে জানা যাচ্ছে। এমনকী বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে বলেও জানানো হয়েছে। ইতিমধ্যে এই বিষয়ে রেলের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
North Bengal Railway Strike: একাধিক ট্রেন বাতিল-
রেল অবরোধের জেরে নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটিগামী বন্দেভারত এক্সপ্রেস (vande Bharat Express) আপ এবং ডাউন বাতিল করা হয়েছে। বাতিল করা হয়েছে বঙ্গাইগাঁও-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস। অন্যদিকে কামাখ্যা-রাজেন্দ্রনগর এক্সপ্রেসকে ফকিরাগ্রাম-গোলকগঞ্জ-নিউ কোচবিহার-আলিপুরদুয়ার জংশন দিয়ে ঘুরিয়ে চালানো হচ্ছে, ডিব্রগড় রাজধানী এক্সপ্রেস সহ একাধিক ট্রেনকে অন্য রুট হয়ে চালানো হচ্ছে বলে এক সংবাদমাধ্যমের পক্রকাশিত খবরে দাবি করা হয়েছে। পাশাপাশি রেল অবরোধের জেরে একাধিক ট্রেন দাঁড়িয়ে পড়েছে বলেও খবর। ফলে চরম দুর্ভোগের মধ্যে সাধারণ মানুষ।
ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়েছেন রেলের আধিকারিকরা। গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে কথাবার্তা শুরু হয়েছে বলে জানা গিয়েছে। তবে পরিস্থিতি এত দ্রুত স্বাভাবিক হবে না বলেই মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, এর আগেও এই দাবিতে রেল অবরোধ চলেছিল। কিন্তু নিউ কোচবিহার ষ্টেশনে হয়ে ট্রেন চালানো হয়। কিন্তু এবার তা হচ্ছে না বলেই খবর। ফলে পরিস্থিতি আরও জটিল এবার হতে পারে বলে আশঙ্কা।
গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সভাপতি বংশীবদন বর্মন জানিয়েছেন , 'গ' ক্যাটাগরির রাজ্য কোচবিহার। আর তা সংবিধান অনুজায়ী। কিন্তু মান্যতা কেন্দ্রীয় সরকার এখনও দিচ্ছে না। আলাদা রাজ্যের দাবি জানানো হচ্ছে। একই সঙ্গে রাজবংশী ভাষাকে অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করার দাবিও আমরা জানিয়ে আসছি বলে জানান বংশীবদন বর্মন। দাবি যতক্ষণ না পর্যন্ত মানা হচ্ছে ততক্ষণ আন্দোলন এবং রেল ধর্মঘট চলবে বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications