বাংলায় ১২ বছরের বেশি বয়সীদের দেওয়া হবে ভ্যাকসিন! রইল সব তথ্য
বাংলায় ১২ বছরের বেশি বয়সীদের দেওয়া হবে ভ্যাকসিন! রইল সব তথ্য
অবশেষে বাংলায় শুরু হচ্ছে ১২ বছরের বেশি শিশুদের করোনার টিকাকরণ। বুধবার থেকেই দেশজুড়ে ১২ থেকে ১৪ বছর বয়সীদের ভ্যাকসিনেশন দেওয়া হবে বলে জানানো হয়েছিল। কিন্তু গোটা দেশে শুরু হলেও বাংলাতে তা শুরু করা যায়নি। অবশেষে তা শুরু হতে চলেছে। আগামী সোমবার থেকেই রাজ্যজুড়ে শুরু হবে ১২ থেকে ১৪ বছর বয়সীদের ভ্যাকসিনেশন দেওয়া। এমনটাই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে। আর তা পাওয়ার পরেই সর্বস্তরে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

করোনার বিরুদ্ধে লড়াই করেছে গোটা বিশ্ব
গত দুবছর ধরে করোনার বিরুদ্ধে লড়াই করেছে গোটা বিশ্ব। সেই লড়াইয়ে সামিল ভারতও। ইতিমধ্যে করোনা বেশ কয়েকটি ঢেউ বয়ে গিয়েছে! যদিও করোনার বিরুদ্ধে লড়াইয়ে অনেকটাই এগিয়ে ভারত। কার্যত যুদ্ধকালীন তৎপরতায় গোটা দেশের ভ্যাকসিনেশনের কাজ শুরু হয়। ধাপে ধাপে গোটা দেশের মানুষকে ভ্যাকসিনের আওতায় প্রায় নিয়ে আসা হয়েছে। গত মাসখানেক আগেই ১৮ বছর বয়সীদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়।

বাংলায় শুরু হচ্ছে আগামী সোমবার থেকে
কিন্তু ১২ বছর বয়সীদের কবে ভ্যাকসিন দেওয়া হবে তা নিয়ে একটা প্রশ্ন উঠছিল। এই অবস্থায় বড় ঘোষণা করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। তিনি জানান, চলতি মাসের ১৬ তারিখ অর্থাৎ বুধবার থেকে ১২ থেকে ১৪ বছর বয়সীদের করোনা টিকাকরণ শুরু হবে। সেই মতো গোটা দেশেই বুধবার ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়েছে। কিন্তু বাংলায় শুরু হচ্ছে আগামী সোমবার থেকে। মূলত পরিকাঠামো তৈরি না হওয়াতেই নির্ধারিত সময়ে বাংলায় এই টিকাকরণের কাজ শুরু করা যায়নি।

১২ বছর নিশ্চিত হলেই ভ্যাকসিন
তবে সোমবার থেকে এই কাজ শুরু হচ্ছে। বিভিন্ন মেডিক্যাল কলেজ এবং কলকাতা পুরসভা নির্ধারিত স্বাস্থ্য কেন্দ্রেই এই টিকাকরণের কাজ শুরু হবে। এমনটাই স্বাস্থ্য ভবনের তরফে জানানো হয়েছে। তবে এক্ষেত্রে ১২ বছর নিশ্চিত হওয়ার পরেই ভ্যাকসিন দেওয়ার কথা বলা হয়েছে স্বাস্থ্য কর্মীদের। এই বিষয়ে বয়সের প্রমাণ পত্র নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি কোউইন অ্যাপের মাধ্যমেও ভ্যাকসিনের জন্যে বুকিং হবে।

স্বাস্থ্য কর্মীদের একটি প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
ইতিমধ্যে এহেন ভ্যাকসিনেশন দেওয়া হয়েছে স্বাস্থ্য কর্মীদের একটি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। স্বাস্থ্য ভবনে এই টিকাকরণের জন্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মূলত কেন্দ্রের তরফেও এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ১২ বছর বয়সীদের এই ভ্যাকসিন দেওয়ার জন্যে পর্যাপ্ত ভ্যাকসিন কলকাতায় এসে গিয়েছে। তা রাজ্যের বিভিন্ন অংশে পাঠানো হচ্ছে। জানা গিয়েছে, ২৮ দিনের ব্যবধানে এই দ্বিতীয় ভ্যাকসিন দেওয়া হবে।












Click it and Unblock the Notifications