এমআর বাঙুরের ভুল রিপোর্ট, হাসপাতাল-বাড়ি টানাটানিতে প্রাণ গেল করোনা পজিটিভ রোগীর

এমআর বাঙুর হাসপাতালের চূড়ান্ত ভুলের খেসারত দিতে হল এক করোনা আক্রান্ত ও তার পরিবারকে। ভুল করে করোনা পজিটিভ রোগীকে করোনা নেগেটিভ বলে বাড়ি ফিরিয়ে দিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। বাড়ি ফেরার ২৪ ঘন্টা বাদে জানা যায় তিনি করোনা পজেটিভ। ফের হাসপাতালে নিয়ে যেতেই মৃত্যু হয় উত্তর কলকাতার এক করোনা আক্রান্তের। আতঙ্কে গোটা পরিবার পরিজন সহ প্রতিবেশীরা।

এমআর বাঙুরের ভুল রিপোর্ট, হাসপাতাল-বাড়ি টানাটানিতে প্রাণ গেল করোনা পজিটিভ রোগীর


জানা গিয়েছে, উত্তর কলকাতায় আমহার্স্ট স্ট্রিট থানা এলাকায় বেচু চ্যাটার্জি স্ট্রিটের বাসিন্দা বছর ৬৮-র এক বৃদ্ধের গত ২০ এপ্রিল থেকে শুরু হয় বৃদ্ধের শুকনো কাশি। সেই সঙ্গে মাঝে মধ্যে জ্বর আসতে শুরু করে। এক দিন বাদে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার জানায় যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে ভর্তি করতে। ২২ এপ্রিল মৃতের বাড়ির লোকজন তাঁকে এমআর বাঙুরে নিয়ে যায়। ২৫ তারিখে হাসপাতাল থেকে বাড়িতে ফোনে জানানো হয়, করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। পরের দিন ডিসচার্জ সার্টিফিকেট দেয় হাসপাতাল। এর পর তাঁকে বাড়ি ফেরত পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ। বাড়িতে আসার পরেও কাশি ছিল তাঁর।

তবে জানা গিয়েছে বৃদ্ধ তখন নাকি পরিজনদের বলেন, তিনি ভালো আছেন। বাড়ির লোকেদের সঙ্গে খোলা মনে মেলামেশাও করেন। বাড়িতে রয়েছেন বৃদ্ধের স্ত্রী, ছেলে, বউমা ও দুই নাতি। নাতিদের এক জনের বয়স ছ'বছর, অন্য জনের সাত মাস। এরপর গত ২৭ এপ্রিল স্বাস্থ্যভবন থেকে ফোন আসে ওই বৃদ্ধের বাড়ি।

এক আধিকারিক জানান, রিপোর্ট পজিটিভ। সোমবার স্বাস্থ্যদপ্তরের আধিকারিকরা এসে তাঁকে নিয়ে গিয়ে এমআর বাঙুর হাসপাতালে ভর্তি করেন। মঙ্গলবার সকালে জানা যায় তিনি মারা গিয়েছেন।

ফলে প্রশ্ন উঠছে হাসপাতাল কর্তৃপক্ষ কেন এত তাড়াহুড়ো করে ছেড়ে দিল? পাশাপাশি করোনা নেই শুনে যে সবার সঙ্গে অবাধে মেলামেশা করেছেন! তাদের কি হবে? জানা গিয়েছে, আপাতত ওই বৃদ্ধ যাদের সংস্পর্শে গিয়েছেন তাদের প্রত্যেককেই টেস্ট করা হবে এবং তাদেরকে কোয়ারেন্টাইনে থাকতে হবে। এদের মধ্যে কারো শরীরে করোনা সংক্রমণ ছড়িয়েছে চিহ্নিত করা গেলে তাদের আলাদাভাবে হাসপাতালে রেখে চিকিৎসা করা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+