Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Uttarkashi Tunnel Rescue: অভিশপ্ত সুড়ঙ্গ থেকে বেরিয়েই বাড়িতে ফোন, মায়ের সঙ্গে কথা বললেন সৌভিক

একদিকে ক্লান্ত বিষন্ন মুখ। অন্যদিকে বাধ না মানা চোখের জল। টেলিফোনে কথোপকথন হচ্ছে মা ছেলের। দুজনের দূরত্ব কয়েকশো মাইল। টানা ১৭ দিন অন্ধকার সুড়ঙ্গের মধ্যে আটকে থেকে মৃত্যুর সঙ্গে লড়াই করেছেন সৌভিক পাখিরা।

আর হুগলির বাড়িতে রীতিমতো হত্তে দিয়ে পরেছিলেন মা। মাহেন্দ্রক্ষণ চলে এসেছিল মঙ্গলবার সন্ধ্যার পরেই। এদিন সকাল থেকেই খবর আসছিল আর কিছু সময়ের অপেক্ষা। উত্তরকাশীর টানেলে আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হবে। তখন সন্ধ্যে গড়িয়ে এসেছে। সাফল্য আসতে শুরু করে।

Uttarkashi Tunnel Rescue: অভিশপ্ত সুড়ঙ্গ থেকে বেরিয়েই বাড়িতে ফোন, মায়ের সঙ্গে কথা বললেন সৌভিক

প্রথমে বিজয় নামে এক শ্রমিক সুড়ঙ্গের ভেতর থেকে বেরিয়ে আসেন। এরপর এক এক করে বেরিয়ে আসতে থাকেন আটকে থাকার শ্রমিকরা। উত্তরকাশীর সুড়ঙ্গের সামনে তখন চূড়ান্ত ব্যস্ততা। এইসব কিছুই টেলিভিশনের পর্দায় দেখছিলেন হুগলির সৌভিক পাখিরার বাড়ির লোক।

ছেলে কোথায়? তাকে তো দেখা যাচ্ছে না? উদ্বেগে অনেকক্ষণ বসেছিলেন মা। বাড়িতে সাংবাদিকরা কার্যত ভিড় করে রয়েছেন। সেইসময়ে মোবাইল ফোন বেজে ওঠে। অপরপ্রান্ত থেকে শোনা যায় ছেলের গলা। হুগলির প্রান্তিক অঞ্চল থেকে উত্তরকাশীতে কাজ করতে গিয়েছিলেন সৌভিক।

কালীপূজার রাতে সেই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। পরের দিন খবর আসে তার পরিবারে মা রীতিমতো অসহায় হয়ে পড়েছিলেন। পরিবারের অন্যান্যরাও অবসন্ন হয়ে পড়েন। এরপর এক এক করে দিন কেটেছে। ছেলে কি আদৌ বাড়ি ফিরবে? সেই প্রশ্ন মনকে বারবার আন্দোলিত করেছে।

কিন্তু শেষপর্যন্ত প্রত্যেকেই সুস্থ শরীরে বেরিয়ে এসেছেন খোলা আকাশের নীচে। ছেলের সঙ্গে মা কথা বলছেন মোবাইল ফোনে। সাংবাদিকদের ক্যামেরা তখন তাকে ঘিরে। তারকেশ্বরের মন্দিরে ছেলের মঙ্গল কামনায় পুজো দিয়েছিলেন মা। সে কথাও ফোনের মধ্যেই বলে ফেললেন তিনি। ১৭ দিন পরে ছেলের গলা শুনে আপ্লুত পরিবার।

৪১ জন শ্রমিককে উদ্ধার করার জন্য মরণপণ চেষ্টা করেছেন উদ্ধারকারীরা। সেনাবাহিনী থেকে বিপর্যয় মোকাবিলা দফতরের দল, অন্যান্য শ্রমিক সকলেই নিজের জীবনকে বাজি রেখে ফেলেছিলেন। শেষ মুহূর্তে এই চেষ্টা বিফলে যায়নি উদ্ধারকারীদের। প্রত্যেককেই অনেক শুভেচ্ছা জানাচ্ছেন সৌরভের মা।

সুস্থ শরীরে এবার বাড়ি ফিরে আসুক ছেলে। প্রাণ ভরে ছেলেকে সামনে থেকে দেখবেন তিনি। এখন ছেলের ঘরে ফেরার অপেক্ষায় প্রতিটা প্রহর গুনবেন মা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+