ম্যাটিনি আইডল উত্তম কুমার, ‘‌মহানায়ক’‌–এর প্রয়াণ দিবসে শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়ের

ম্যাটিনি আইডল উত্তম কুমার, ‘‌মহানায়ক’‌–এর প্রয়াণ দিবসে শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়ের

তাঁর মৃত্যু বাংলা চলচ্চিত্র জগতের এক যুগের অবসান ঘটিয়েছিল। তাঁর স্থান আজও কেউ পূরণ করতে পারেননি। মৃত্যুর ৪২তম বছরেও উত্তম কুমার বাঙালির মহানায়কের স্থান ধরে রেখেছেন। ১৯৮০ সালের ২৪ জুলাই প্রয়াত হন কিংবদন্তী অভিনেতা উত্তম কুমার। তবে তাঁর ক্যারিশমা আজও এতটুকু ম্লান হয়নি। রবিবার তাঁর প্রয়াণ দিবসে আপামর বাঙালির পাশাপাশি উত্তম-স্মরণে করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রবিবার টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তম কুমারকে শ্রদ্ধা জানিয়ে লেখেন, 'প্রবাদপ্রতিম মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবসে আমার শ্রদ্ধার্ঘ্য।

ম্যাটিনি আইডল উত্তম কুমার, ‘‌মহানায়ক’‌–এর প্রয়াণ দিবসে শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়ের

দেশের অন্যতম জনপ্রিয় ম্যাটিনি আইডল ছিলেন তিনি। আজও আমাদের হৃদয়ে তাঁর বাস।'‌ উত্তম কুমারের অভিনয় কোনও ভাষায় প্রকাশের মত নয়, অভিনেতা থেকে প্রযোজনা সবেতেই তিনি ছিলেন পারদর্শী। বাংলা সিনেমা প্রেমীদের তিনি সব মিলিয়ে ২২১টি ছবি উপহার দিয়েছেন। বাংলার পাশাপাশি হিন্দি চলচ্চিত্র জগতেও উত্তম কুমার তাঁর ছাপ রেখে গিয়েছেন।

মহানায়কের ৮২তম প্রয়াণ দিবসে তাঁর আকর্ষণ এখফোঁটা কমেনি ভক্তদের মধ্যে। অরুণ কুমার থেকে উত্তর কুমার হওয়ার সফরটা খুব একটা সোজা ছিল না। কিন্তু উত্তম কুমার সেই কঠিন রাস্তা পেরিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন যা আজও অমলিন। ক্রমে '‌উত্তম'‌ হয়ে '‌নায়ক'‌ এবং তারও পরে '‌মহানায়ক'‌-এর তাঁর যে যাত্রা, তা আসলে বিচিত্রবর্গের এক প্রতিভার জেরে।

মনে রাখার মতো অভিনয়-প্রতিভা তাঁর সময়ে আরও অনেকের থাকলেও, তিনি যেন সবার চেয়ে আলাদা। ধন্যি মেয়ে, সপ্তপদী, সাড়ে চুয়াত্তর, ভ্রান্তিবিলাস, চাওয়া পাওয়া, বিপাশা, জীবন তৃষ্ণা, সাগরিকা, অমানুষ, চিড়িয়াখানা, নায়ক, হারানো সুর, এ্যান্টনি ফিরিঙ্গি সহ একাধিক অবিস্মরণীয় সিনেমা র‌য়েছে উত্তম কুমারের ঝুলিতে। আজ তাঁর প্রয়াণ দিবসে মহানায়ককে স্মরণ করছেন গোটা বাঙালি জাতি। ‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+