পুজোর মুখেই বড় পরিবর্তন বঙ্গ-বিজেপিতে, অর্নিবাণ গাঙ্গুলি, দেবজিৎ সরকার, অর্জুন সিং-রা GS এর দৌড়ে
পুজোর মুখেই বড় পরিবর্তন বঙ্গ-বিজেপিতে, অর্নিবাণ গাঙ্গুলি, দেবজিৎ সরকার, অর্জুন সিং-রা GS এর দৌড়ে
বঙ্গ-বিজেপিতে দিলীপ জমানার অবসান! যদিও মুরলীধর লেন ঘনিষ্ট লোকরা বলছেন আসলে দিলীপ ঘনিষ্ঠ লোককেই বসানো হল বঙ্গ-বিজেপির সভাপতি পদে৷ পতাকার হাত বদল হলেও ক্ষমতার হাত বদল হয়নি বলেই মনে করছেন অনেকে৷ তবে নতুন সেনাপতির জন্য নতুন দল সাজাতে চলেছে বঙ্গ-বিজেপি। তাই পুজোর মুখেই বিজেপির রাজ্য কমিটিতে বড়সড় পরিবর্তন আসতে চলেছে বলে সূত্রের খবর।

কারা রয়েছেন বঙ্গ-বিজেপির সাধারণ সম্পাদক হওয়ার দৌড়ে?
বঙ্গ-বিজেপিতে দিলীপ ঘনিষ্ট বলে পরিচিত সায়ন্তন বসু, রাজু বন্দ্যোপাধ্যায়, শমিক ভট্টাচার্য, প্রতাপ বন্দ্যোপাধ্যায়, জ্যোর্তিময় সিং মাহাত-রা রাজ্য বিজেপিতে সাধারণ সম্পাদক ( GS) দলের মুখ্যপাত্রের মতো গুরুত্বপূর্ণ পদে ছিলেন। দিলীপ ঘোষকে জাতীয় সহ সভাপতি করার পাশাপাশি রাজ্য কমিটিকে আপাতত স্থগিত রেখেছে বঙ্গ বিজেপি৷ সূত্রের খবর এই রাজ্যকমিটির সাধারণ সম্পাদক পদগুলিতে নতুন লোক আসার পাশাপাশি দলের যুব সংগঠনেও বড়সড় পরিবর্তন আসতে চলেছে৷বিজেপির রাজ্য কমিটিতে গুরুত্বপূর্ণ পদে আসার দৌড়ে অনেক নতুন মুখই রয়েছে কয়েকটি নাম নিয়ে শক্তিশালী আলোচনা রয়েছে। এই দৌড়ে এগিয়ে রয়েছেন,

অর্জুন সিং
সবার প্রথমে যে নামটা উঠে আসছে সেটা হল ব্যারাকপুরের এমপি অর্জুন সিং৷ তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে ঝোড়ো ব্যাটিং তো করছেনই উপরন্তু তাঁকে লক্ষ্য করে আক্রমণ শানিয়েছে তৃণমূল। পাশাপাশি তৃণমূল থেকে আসা নেতারা ভোটের পর থেকেই ঘাসফুলে ফেরা শুরু করলেও অর্জুন এখনও সেরকম কোনও ইঙ্গিত দেয়নি! কিংবা বিজেপিতে থেকে দলের নেতাদের বা কাজ নিয়ে সমালোচনাও করতে দেখা যায়নি অর্জুন সিংকে৷ স্বাভাবিকভাবপই এবার অর্জুনের মতো সংগঠককে ধরে রাখতে রাজ্য কমিটিতে সাধারণ সম্পাদকের জায়গা দিতে পারে বিজেপি এরকমই সম্ভবান রয়েছে৷

দেবজিৎ সরকার
একসময় কর্মী সমর্থকদের মধ্যে জনপ্রিয়তার নিরিখে দিলীপ ঘোষের পরই যার নাম নেওয়া হত তিনি হলেন দেবজিৎ সরকার৷ সংঘ, এবিভিপি হয়ে যুব মোর্চায় পা রেখেছিলেন দেবজিৎ৷ লম্বা সময় বঙ্গ-বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি ছিলেন৷ বঙ্গ-বিজেপিতে বলিষ্ঠ বক্তাদের মধ্যে অবশ্যই প্রথমসারিতে থাকেন পেশায় উকিল দেবজিৎ৷ বিজেপির হয়ে ২০১৯ এ লোকসভা এবং ২০২১ এ বিধানসভায় লড়লেও জয় আসেনি দেবজিৎ-এর ঝুলিতে৷ তবে এরপর দেবজিৎ সরকার বিজেপি ভেতরে ও সমর্থকদের মধ্যে জনপ্রিয়। যুবমোর্চার পদ থেকে সরানোর পর দেবজিৎ সরকারকে আগেই রাজ্য কমিটিতে এনেছিল বিজেপি৷ এবার রাজ্য সাধারণ সম্পাদকের দৌড়ে রয়েছেন দেবজিৎ।

ডঃ অনির্বাণ গাঙ্গুলি
বিজেপিতে শিক্ষিত, বাগ্মী এবং মিডিয়ার লাইট ক্যামেরা অ্যাকশান থেকে দূরে থাকা একজন হলেন ডঃ অনির্বাণ গাঙ্গুলি৷ শেষ কয়েকবছর ধরে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রিসার্চ ফাউন্ডেশনের ডিরেক্টর পদে রয়েছেন ডঃ গাঙ্গুলি৷ কেন্দ্রীয় বিজেপির থিং ট্যাংকের একজন ডঃ গাঙ্গুলি রাজ্যের কোর কমিটিতেও রয়েছেন৷ ৭টি ভাষায় সাবলীল ডঃ গাঙ্গুলি একুশের ভোটে বীরভূম থেকে বিজেপির হয়ে দারুণ লড়াই করেছেন৷ ভোটে জয় আসেনি তবে তারপরও রাজ্য জুড়ে জেলায় জেলায় কর্মী সমর্থক ও সাধারণ মানুষদের পাশে পৌঁছে গিয়েছেন ডঃ গাঙ্গুলি৷












Click it and Unblock the Notifications