Calcutta High Court: লাইভ স্ট্রিমিংয়ে হঠাৎ অশ্লীল ছবি! হ্যাক না অন্য কিছু... উত্তাল কলকাতা হাইকোর্ট
Calcutta High Court: সুপ্রিম কোর্টের পর এবার কলকাতা হাইকোর্ট! হ্যাক হয়ে গেল শীর্ষ আদালতের ইউ টিউব লাইভ (You Tube Live)। আদালতের মেনসন চলাকালীন হঠাৎ করেই অশ্লীল ছবি দেখতে পাওয়া যায়। আর এরপরেই তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় লাইভ স্ট্রিমিং। হঠাত করে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয় আদালত কক্ষের মধ্যেই। ঘটনায় অস্বস্তিতে পড়ে যান বিচারপতি থেকে আইনজীবী সবাই।
তবে ঘটনার পরেই কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) আইটি সেলের (IT Cell) তরফে খতিয়ে দেখা হচ্ছে। এমনকি পুলিশেও এই বিষয়ে জানানো হয়েছে বলে খবর। প্রাথমিক অনুমান, লাইভ স্ট্রিমিং হ্যাক করা হয়েছে।

জানা যাচ্ছে, আজ সোমবার সকাল থেকে স্বাভাবিক ভাবেই চলছিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) কাজ। অন্যান্য দিনের মতোই লাইভ স্ট্রিমিং চলছিল। অন্যান্য এজলাসের মতো বিচারপতি শুভেন্দু সামন্তের ৭ নম্বর এজলাসেও চলছিল লাইভ স্ট্রিমিং।
হঠাত করেই মেনসন চলাকালীন সেখানে অশ্লীল ছবি চলতে দেখা যায়। আর তা আইনজীবীদের নজর আসতেই বিষয়টি জানান। তড়িঘড়ি লাইভ স্ট্রিমিং বন্ধ করে দেওয়া হয় সংশ্লিষ্ট ওই এজলাসের।
প্রাইভেট করে দেওয়া হয় ভিডিও। আইনজীবী সূত্রে জানা গিয়েছে, প্রায় ১০ মিনিট ধরে অশ্লিল ছবি লাইভ স্ট্রিমিংয়ে চলে। জানা যাচ্ছে, হাইকোর্টের আইটি সেল বিষয়টি খতিয়ে দেখছে। কীভাবে কে ব কারা হ্যাক করল তা খতিয়ে দেখা হচ্ছে।
কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ইউ টিউব চ্যানেল একটি স্পর্শকাতর বিষয়। আর সেই চ্যানেলে লাইভ স্ট্রিমিং হওয়ার ঘটনা খুবই উদ্বেগজনক বলেই মনে করা হচ্ছে। যা খবর, ঘটনার পরেই কলকাতা হাইকোর্টের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটি সুরক্ষিত করতে সবরকম চেষ্টা চালাচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা।
বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক হয়ে যায়। ইউটিউব খুললেই দেখা যায় বেশ কিছু বিদেশি অ্যাড দেখানো হচ্ছে। দেখা যাচ্ছিল ক্রিপ্টোকারেন্সির প্রচারের ভিডিও। এরপরেই রাতারাতি ইউ টিউব চ্যানেলটি বন্ধ করে দেওয়া হয়। সমস্ত লাইভ স্ট্রিমিং বন্ধ করা হয়।
দীর্ঘক্ষণ পর যদিও ফের পুরানো অবস্থায় সুপ্রিম কোর্টের ইউ টিউব চ্যানেলটি ফিরিয়ে আনা হয়। কেন্দ্রীয় সরকারের বিশেষ আইটি সেল এবং দিল্লি পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করে। ঘটনাকে কেন্দ্র করে একেবারে হৈচৈ পড়ে যায়,
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications