সজারু উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরে
সজারু উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুর রেল স্টেশন সংলগ্ন কল্পতরু কলোনি এলাকায়। জানা গিয়েছে, শনিবার সজারুটিকে আহত অবস্থায় দেখতে পান এলাকার বাসিন্দারা। এরপর বনদপ্তর ও স্থানীয় পশুপ্রেমী'কে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে বন দফতরের কর্মীরা। সজারুটি জখম অবস্থায় উদ্ধার করে দুর্গাপুরের পশু চিকিৎসা কেন্দ্রে রাখা হয়। সজারুটির চিকিৎসা চলছে। তবে কি ভাবে সজারুটি জখম হয়েছে বিষয়টি এখনও বনদপ্তরের কাছে অজানা।
জানা গিয়েছে, ওই এলাকার জঙ্গলে সজারু রয়েছে। গত ৫ জুলাই ওই এলাকায় আরও একটি সজারু উদ্ধার হয়েছিল। বনদপ্তরের দাবি, গত ৫ বছরে দুর্গাপুর থেকে প্রায় ৫ টি সজারু উদ্ধার হয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ওই প্রাপ্ত বয়স্ক সজারুটি কোনও কারনে রেলে ধাক্কা খেয়েছে।












Click it and Unblock the Notifications