বিএসএফ-এর গুলিতে মৃত্যু তরুণের, উত্তপ্ত কোচবিহারের তুফানগঞ্জ

বিএসএফ-এর গুলিতে মৃত্যু তরুণের, উত্তপ্ত কোচবিহারের তুফানগঞ্জ

সীমান্তে বিএসএফ-এর গুলিতে এক তরুণের মৃত্যুকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের তুফানগঞ্জ। জানা গিয়েছে, রবিবার গভীর রাতে পাচারকারী সন্দেহেই এই যুবককে গুলি করে বিএসএফ। মৃতের নাম শাহিনুর হক (২০)।

বিএসএফ-এর গুলিতে মৃত্যু তরুণের, উত্তপ্ত কোচবিহারের তুফানগঞ্জ

কোচবিহার জেলার তুফানগঞ্জ মধ্য বালাভূত এলাকার বাসিন্দা। খবর পেয়ে এদিন সকাল থেকেই ওই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় স্থানীয় পুলিশ। পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীদের ক্ষোভের মুখে পরে তুফানগঞ্জ থানার পুলিশ। এমনকী পুলিশের সামনেই বিক্ষোভকারীরা একটি অ্যাম্বুলেন্সও ভাঙচুর করে বলে অভিযোগ। তবে বেশ কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে এদিন সেখান থেকে মৃতদেহ সরিয়ে নিয়ে আসা হয়।

ঘটনায় বিএসএফের দাবি, পাচারকারীরা বেশ কয়েকটি গোরু নিয়ে সীমান্তের দিকে যাচ্ছিল। সেই সময় তাদের বাধা দিলে তারা আক্রমন করে। একজন বিএসএফ কর্মীও আহতও হন। এরপর গুলি চালানো হয়। রাতভর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে এলাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+