বিছানায় পড়ে ৩ বছরের সন্তানের দেহ, ঘরে ঝুলছে মা! চাঞ্চল্য বারাকপুরে

ঘরের বিছানায় ৩ বছরের কন্যার দেহ আর ঘরে ফ্যানের সঙ্গে ঝুলছে মা। এমন দৃশ্যে হতবাক বারাকপুরের গোলমহল এলাকার বাসিন্দা ও প্রশাসনিক আধিকারিকরা। বুধবার রাতে দেহ উদ্ধারের পর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘরের বিছানায় ৩ বছরের কন্যার দেহ আর ঘরে ফ্যানের সঙ্গে ঝুলছে মা। এমন দৃশ্যে হতবাক বারাকপুরের গোলমহল এলাকার বাসিন্দা ও প্রশাসনিক আধিকারিকরা। বুধবার রাতে দেহ উদ্ধারের পর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এব্যাপারে তদন্তকারীদের সাহায্য করতে পারেন প্রতিবেশী ও গৃহবধূর স্বামী।

বুধবার সন্ধের আচরণ ছিল আলাদা

বুধবার সন্ধের আচরণ ছিল আলাদা

বছর ছাব্বিশের পারভিন খানের বুধবার সন্ধের আচরণ ছিল আলাদা। অন্যদিন, প্রতিবেশীদের সঙ্গে গল্প করলেও, বুধবার সন্ধেয় তিনি ঘর থেকে বাইরে বেরোনি। প্রতিবেশীরা বাইরে থেকে ডাকাডাকি করেন পারভিন ও তাঁর মেয়ে ইবানার নাম করে। কিন্তু কোনও সাড়া না পেয়ে পুলিশকে খবর দেন।

দরজা ভেঙে দেহ উদ্ধার

দরজা ভেঙে দেহ উদ্ধার

বারাকপুর থানার পুলিশ এসে দরজা ভেঙে দেখে অবাক হয়ে যান। দেখা যায় তিন বছরের ইবানা পড়ে বিছানায় আর পারভিন ঝুলছেন ফ্যানের সঙ্গে।

স্বামী ছিলেন না বাড়িতে

স্বামী ছিলেন না বাড়িতে

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বামী চিট্টু খান কলকাতায় একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। দীর্ঘদিন ধরেই তিনি বারাকপুরে গোলমহল এলাকার বাসিন্দা। বুধবারের এই ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। প্রতিবেশীরা জানিয়েছেন, দাম্পত্য কলহের কথা তাঁরা কোনওদিন শোনেননি।

তদন্তকারীদের সূত্র প্রতিবেশী ও গৃহবধূর স্বামী

তদন্তকারীদের সূত্র প্রতিবেশী ও গৃহবধূর স্বামী

আপাতত ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছেন তদন্তকারীরা। তারপর তদন্তকারীদের সূত্র হয়ে উঠতে পারেন প্রতিবেশী ও গৃহবধূর স্বামী। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, মেয়েকে হত্যা করে আত্মঘাতী হয়েছেন ওই গৃহবধূ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+