হাওড়ায় নেতার অস্বাভাবিক মৃত্যু, খুনের অভিযোগে সরব বিজেপি

হাওড়া জেলার সাঁকরাইল থানার এলাকায় এক বিজেপি নেতার মৃতদেহ উদ্ধার করা হয়েছে । সোমবার সকালের বাড়ির সামনে থেকে রক্তাক্ত অবস্থায় তার দেহ উদ্ধার করা হয় ।

হাওড়া জেলার সাঁকরাইল থানার এলাকায় এক বিজেপি নেতার মৃতদেহ উদ্ধার করা হয়েছে । সোমবার সকালের বাড়ির সামনে থেকে রক্তাক্ত অবস্থায় তার দেহ উদ্ধার করা হয় । এই মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে । পুলিশ জানায় যে মৃতের নাম শেখর মল্লিক। তার বাড়ি সাঁকরাইল থানার বাসুদেবপুর । বিজেপি জানিয়েছে যে শেখর মল্লিক বাসুদেবপুর এলাকায় তাদের দলের অঞ্চল সভাপতি ।

হাওড়ায় নেতার অস্বাভাবিক মৃত্যু, খুনের অভিযোগে সরব বিজেপি

এই দিন এই বিজেপি নেতার মৃতদেহ পাওয়ার পর বিজেপির লোকজন ও মৃতের বাড়ির লোকজন দাবি করেছেন যে শেখর মল্লিককে ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করা হয়েছে । তাদের দাবি, যেভাবে বাড়ির সামনে তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন তাতে পরিষ্কার যে তার মাথাতে ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে । খুনের অভিযোগ উঠেছে ওই এলাকার তৃণমূল কংগ্রেসের দিকে ।
যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন এলাকার তৃণমূল কংগ্রেসের নেতারা । তৃণমূল কংগ্রেসের দাবি হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ে গিয়ে মাথায় আঘাত লাগে শেখর মল্লিকের । তার জন্য তার মৃত্যু হয়েছে ।

পুলিশ জানায় যে এই ঘটনা র তদন্ত শুরু হয়েছে । মৃতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ময়নাতদন্ত রিপোর্ট পেলে জানা যাবে এটা খুন না পড়ে গিয়ে মৃত্যু হয়েছে শেখরের ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+