স্বামী-স্ত্রীর রহস্য মৃত্যু! পূর্ব মেদিনীপুরের তমলুকে চাঞ্চল্য

স্বামী-স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের নারানদাঁড়ি এলাকায়।  প্রাথমিকভাবে অনুমান, স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছেন স্বামী।

স্বামী-স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের নারানদাঁড়ি এলাকায়। প্রাথমিকভাবে অনুমান, স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছেন স্বামী। পরিবারের একটি সূত্রের দাবি, দুজনকেই হত্যা করা হয়েছে।

স্বামী-স্ত্রীর রহস্য মৃত্যু! পূর্ব মেদিনীপুরের তমলুকে চাঞ্চল্য

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত স্বামীর নাম মলয় মাইতি(৩২)। তিনি স্থানীয় ধলহরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তার স্ত্রীর নাম শর্মিষ্ঠা মাইতি(২৬)। কয়েকবছর আগে তাদের বিয়ে হয়। মলয় ও শর্মিষ্ঠার আড়াই বছরের একটি সন্তানও রয়েছে।

মৃতের বাবার অভিযোগ, প্রথমে মলয় তার স্ত্রী শর্মিষ্ঠাকে শ্বাসরোধ করে খুন করে। এরপর সে নিজে বাড়ির রান্নাঘরে গিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।
তবে শর্মিষ্ঠার বাপের বাড়ির অভিযোগ, মলয় ও শর্মিষ্ঠা উভয়কেই খুন করা হয়েছে।
এই ঘটনায় স্থানীয় এলাকাজুড়ে ব‍্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এই ঘটনার প্রকৃত সত্য কী তা জানার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠিয়েছে।

তবে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে গণ্ডগোল, নাকি অন্য কোনও কারণে মনোমালিন্য থেকে বিবাদ, তা খতিয়ে দেখছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+