শিলিগুড়িতে অস্বাভাবিক মৃত্যু অভিনেত্রীর! আত্মহত্যা বলে অনুমান পুলিশের

অস্বাভাবিক মৃত্যু বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী পায়েল চক্রবর্তীর। শিলিগুড়ির হোটেল থেকে দেহ উদ্ধার। বেশ কিছু বাংলা সিরিয়াল ছাড়াও সিনেমাতেও কাজ করেছেন তিনি।

অস্বাভাবিক মৃত্যু বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী পায়েল চক্রবর্তীর। শিলিগুড়ির হোটেল থেকে দেহ উদ্ধার। বেশ কিছু বাংলা সিরিয়াল ছাড়াও সিনেমাতেও কাজ করেছেন তিনি। দেহ উদ্ধারের পরেই হোটেল রেজিস্টারে দেওয়া তথ্যের ভিত্তিতে অভিনেত্রীর যাদবপুরের বাড়িতে যোগাযোগ করে পুলিশ। ঘটনাটি আত্মহত্যার। প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

শিলিগুড়িতে অস্বাভাবিক মৃত্যু অভিনেত্রীর! আত্মহত্যা বলে অনুমান পুলিশের

মঙ্গলবার সন্ধেয় শিলিগুড়ির চার্চ রোডের হোটেলের ২১৩ নম্বর উঠেছিলেন অভিনেত্রী পায়েল চক্রবর্তী। জানিয়েছিলেন গ্যাংটক ঘুরতে যাবেন। তবে রাতের খাবার প্রয়োজন নেই আগেই হোটেলে জানিয়ে রেখেছিলেন।

দীর্ঘক্ষণ সাড়া না পেয়ে বুধবার সকালে হোটেলের কর্মীরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন। দেখা যায় হোটেলের রুমে ঢোকার পর থেকে একবারের জন্যও বেরোননি পায়েল চক্রবর্তী। সন্দেহ হওয়ায় হোটেল থেকেই পুলিশে জানানো হয়। পুলিশ হোটেলে গিয়ে দরজা ভেঙে পায়েল চক্রবর্তীর ঝুলন্ত দেহ উদ্ধার করে। ঘটনাটি আত্মহত্যার, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

সূত্রের খবর অনুযায়ী, বেশ কিছু বাংলা সিরিয়ালে অভিনয় ছাড়াও, কেলো এবং চতুর্থ রিপু নামের সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। কেলো সিনেমাটি ১৪ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা। অপরটি বেশ কিছুটিনের মধ্যেই মুক্তি পাবে।

পায়েলের বন্ধুদের দাবি, পরিবার নিয়ে সমস্যায় ছিল পায়েল। তবে কাজের সময় সেসবের কোনও প্রভাব ফেলতে দেয়নি সে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+