মনুয়াকাণ্ডের ছায়া দক্ষিণ ২৪ পরগনায়! যা বলছে পুলিশ

দক্ষিণ ২৪ পরগনার রামনগরে মনুয়াকাণ্ডের ছায়া। কয়েকদিন নিখোঁজ থাকার পর উদ্ধার এক ব্যক্তির দেহ। ঘটনায় মৃতের স্ত্রী ও তার প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ।

দক্ষিণ ২৪ পরগনার রামনগরে মনুয়াকাণ্ডের ছায়া। কয়েকদিন নিখোঁজ থাকার পর উদ্ধার এক ব্যক্তির দেহ। ঘটনায় মৃতের স্ত্রী ও তার প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। জেরায় প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুনের ঘটনার কথা স্বীকার করে নিয়েছে স্ত্রী, দাবি করা হয়েছে পুলিশের তরফে। ধৃত দুজনের ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে ডায়মন্ডহারবার মহকুমা আদালত।

মনুয়াকাণ্ডের ছায়া দক্ষিণ ২৪ পরগনার রামনগরে ! গ্রেফতার দুই

বেশ কিছুদিন ধরে নিখোঁজ ছিলেন ফলতা থানা এলাকার বাসিন্দা নকিবুদ্দিন শেখ। পরে রামনগর থানা এলাকা থেকে তাঁর দেহ উদ্ধার হয়। মৃতের মাথায় আঘাতের চিহ্ন ছিল বলে জানা গিয়েছে। এলাকায় চাঞ্চল্য ছড়ায়। কোনও উৎসের খোঁজ না পেয়ে, স্ত্রীকে জিজ্ঞাসাবাদ শুরু করে রামনগর থানার পুলিশ। বয়ানে প্রথমে অসঙ্গতি লক্ষ্য করা গেলেও, জেরায় স্ত্রী রাবেয়া বিবি ভেঙে পড়ে বলে পুলিশ সূত্রে খবর। তাকে জিজ্ঞাসাবাদ করে হাফিজুল শেখ নামে এক ব্যক্তির খোঁজ মেলে। তাকেও গ্রেফতার করে পুলিশ।

২০১৭-র মে মাসে নিজের বাড়িতে খুন হয়ে গিয়েছিলেন বারাসতের অনুপম মজুমদার। সেই ঘটনায় অনুপমের স্ত্রী মনুয়া ও তার প্রেমিক অজিত রায়কে গ্রেফতার করে পুলিশ। পুলিশি তদন্তে জানা যায়, মনুয়ার উস্কানিতেই অনুপমকে খুন করেছিল অজিত রায়।

এরপর কোনও সময় পূর্ব মেদিনীপুরের নন্দকুমার কিংবা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা, স্বামীকে খুন করে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রী ও তার প্রেমিকের বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+