শ্বশুর বাড়িতে অস্বাভাবিক মৃত্যু যুবকের! উত্তেজনা মুর্শিদাবাদের ডোমকলে
শ্বশুর বাড়িতে যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা। ঘটনাটি ঘটেছে ডোমকলের আমিনাবাগের বিশ্বাস পাড়ায়। ঘটনাটি খুন না আত্মহত্যা, তা খতিয়ে দেখছে পুলিশ।
শ্বশুর বাড়িতে যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা। ঘটনাটি ঘটেছে ডোমকলের আমিনাবাগের বিশ্বাস পাড়ায়। ঘটনাটি খুন না আত্মহত্যা, তা খতিয়ে দেখছে পুলিশ। ত্রিকোণ প্রেমের জেরে ঘটনাটি ঘটে থাকতে পারে বলে স্থানীয়দের সঙ্গে কথা বলে অনুমান পুলিশের।

ডোমকলেরই বাসিন্দা যুবক গিয়েছিল আমিনাবাগের বিশ্বাস পাড়ায়, শ্বশুর বাড়িতে। মাত্র ১১ মাস আগে বিয়ে হয়েছিল। রবিবার সকালে শ্বশুর বাড়ি থেকে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। শ্বশুরবাড়ির সবাই পলাতক বলেও জানা গিয়েছে।
খবর পেয়েই আমিনাবাগের বিশ্বাস পাড়ায় যায় পুলিশ। স্থানীয়দের সঙ্গে কথা বলে খুন না আত্মহত্যা তা প্রাথমিকভাবে জানার চেষ্টা করে পুলিশ। দেহটি পাঠানো হয়েছে ময়নাতদন্তে।












Click it and Unblock the Notifications