দিঘার হোটেলে পর্যটকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য
হোটেল থেকে পর্যটকের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে দিঘার শ্রীরামকৃষ্ণ হোটেলে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত যুবকের নাম দিলীপ সরকার।
হোটেল থেকে পর্যটকের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে দিঘার শ্রীরামকৃষ্ণ হোটেলে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত যুবকের নাম দিলীপ সরকার।

নদিয়ার কোতোয়ালি থানা এলাকার সুভাষনগর থেকে সোমবার ৫৫ জনের একটি দল গিয়েছিল দিঘায়। মঙ্গলবার রাতে তাঁদের ফিরে যাওয়ার কথা ছিল। সকালে দীর্ঘক্ষণ বাথরুমের দরজা বন্ধ থাকায় সন্দেহ হয় ভ্রমণকারী দলের। তাঁরা হোটেল দিলীপ সরকার নামে ওই যুবককে ডাকার পাশাপাশি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। হোটেল কর্তৃপক্ষ বাথরুমের দরজা ভাঙলে দেখা যায় কাপড়ের ফাঁস দিয়ে ঝুলছেন বছর আটাশের যুবক দিলীপ সরকার।
দিঘা থানার পুলিশ দেহ উদ্ধার করেছে। কী কারণে এই মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ।

Click it and Unblock the Notifications