জগদ্দলের পর শিলিগুড়ি! অস্বাভাবিক মৃত্যু এসআই-এর
উত্তর ২৪ পরগনার জগদ্দলের পর এবার অস্বাভাবিক মৃত্যু শিলিগুড়ি ভক্তিনগরের এক সাব ইনস্পেক্টরের। থানা সংলগ্ন পুলিশ কোয়ার্টার থেকে ঝুলন্ত অবস্থায় অজয় সুব্বার দেহ উদ্ধার করা হয়েছে।
উত্তর ২৪ পরগনার জগদ্দলের পর এবার অস্বাভাবিক মৃত্যু শিলিগুড়ি ভক্তিনগরের এক সাব ইনস্পেক্টরের। থানা সংলগ্ন পুলিশ কোয়ার্টার থেকে ঝুলন্ত অবস্থায় অজয় সুব্বার দেহ উদ্ধার করা হয়েছে। দেশের পাশ থেকে উদ্ধার করা হয়েছে একটি ডায়েরি। মৃতের বাড়ি দার্জিলিং-এর ডালিতে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, ভক্তিনগর থানায় এসআই হিসেবে কর্মরত ছিলেন অজয় সুব্বা। ১৩ মে-র পর থেকে অজয় সুব্বা কাজে যোগ দেননি বলে জানা গিয়েছে। ওড়নার ফাঁস দেওয়া অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান আত্মহত্যা করেছেন ওই এসআই।
দার্জিলিং-এ অসুস্থ মাকে দেখতে গিয়েছিলেন অজয় সুব্বার স্ত্রী। ১৩ মের পর থেকে কাজে যোগ না দিলেও কোয়ার্টারে একাই ছিলেন অজয় সুব্বা।
পরিবার সূত্রে খবর, কোনও সন্তান না হওয়ার আক্ষেপ করতেন তিনি। সম্ভবত সেই কারণেই আত্মহত্যা করে থাকতে পারেন বলে অনুমান।












Click it and Unblock the Notifications