গোয়েন্দা অফিসারের স্ত্রীর রহস্য মৃত্যু! দেহ উদ্ধারে চাঞ্চল্য

দুর্গাপুরে পুলিশের গোয়েন্দা বিভাগের অফিসারের স্ত্রীর রহস্য মৃত্যু। ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ।

দুর্গাপুরে পুলিশের গোয়েন্দা বিভাগের অফিসারের স্ত্রীর রহস্য মৃত্যু। ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। মৃতের নাম তন্দ্রা ঘোষ। ঘটনার সময় পুলিশ অফিসার ও তাঁর ছেলে বাড়িতে ছিলেন না বলেই জানা গিয়েছে। খবর পাওয়ার পর থানা থেকে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। পুলিশকর্মীর স্ত্রী স্থানীয়দের সঙ্গে কম মেলামেশা করতেন বলে জানা গিয়েছে।

গোয়েন্দা অফিসারের স্ত্রীর রহস্য মৃত্যু! দেহ উদ্ধারে চাঞ্চল্য

পুলিশ সূত্রে খবর, বেনাচিতি এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন পুলিশকর্মী সুব্রত ঘোষ। তিনি আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগে কর্মরত। তাঁদের একটি সন্তান রয়েছে।

জানা গিয়েছে, শুক্রবার মুখ্যমন্ত্রীর তারকেশ্বরের সভায় কর্মরত ছিলেন সুব্রত ঘোষ। এরই মধ্যে এক প্রতিবেশী সুব্রত ঘোষের স্ত্রী তন্দ্রা ঘোষকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ জোন ফাঁড়ির পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। সূত্রের খবর অনুযায়ী, এই ঘটনায় অন্ডাল এলাকা থেকে সঞ্জয় মুখোপাধ্যায় নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+