ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু! স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ পরিবারের

একাদশ শ্রেণির একছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা রানাঘাটের হবিবপুরে। পরিবারের অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষিকার বকাবকির জেরেই আত্মহত্যা করেছে ওই ছাত্রী।

একাদশ শ্রেণির একছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা রানাঘাটের হবিবপুরে। পরিবারের অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষিকার বকাবকির জেরেই আত্মহত্যা করেছে ওই ছাত্রী। পরিবারের তরফে রানাঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন রানাঘাট ব্রজবালা গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা। নির্দিষ্ট সময়ের মধ্যে পরিবারের সদস্যরা স্কুলে দেখা করেননি বলে দাবি করেছেন প্রধান শিক্ষিকা।

ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু! স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ পরিবারের

ঘটনাস্থল নদিয়ার রানাঘাটের হবিবপুরের বাজার পাড়া। এখানেই বাড়ি রানাঘাটের ব্রজবালা হাইস্কুলের চাত্রী শ্বেতা সাউ-এর। স্কুল সূত্রে জানা গিয়েছে, একাদশ থেকে দ্বাদশ শ্রেণিতে ওঠার ভূগোলের প্র্যাকটিক্যাল পরীক্ষায় অনুপস্থিত ছিল শ্বেতা। বারবার শ্বেতার বাড়িতে এবং ব্যক্তিগত মোবাইলে যোগাযোগ করা হলেও কোনও কাজই হয়নি। পরিবারের কেউ সঠিক সময়ে যোগাযোগ না করায় প্রজেক্টের খাতাও জমা নেওয়া হয়নি।

রেজাল্ট বেরনোর পর মাকে সঙ্গে নিয়ে শ্বেতা প্রধান শিক্ষিকা জয়া রায় দাসের সঙ্গে দেখা করেন। পরিবারের অভিযোগ শ্বেতাকে পাশ করানোর ব্যাপারে অনুরোধ মানেননি প্রধান শিক্ষিকা। সেই সময় প্রধান শিক্ষিকা শ্বেতা বকা দেন বলেও অভিযাগ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, স্কুল থেকে বাড়ি ফেরার পর শ্বেতা বিষ খায়। রাতেই শ্বেতা সাউকে প্রথমে রানাঘাট মহকুমা হাসপাতালে ও পরে সেখানকার একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়। সেখানে রাতেই মৃত্যু হয় শ্বেতার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+