পরিবারের ৪ সদস্যের রহস্য মৃত্যু! সন্দেহ এই ব্যক্তিকে
পরিবারের চারজনের অস্বাভাবিক মৃত্যু জলপাইগুড়ির ভক্তিনগরে। বাড়ি থেকে দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার। পাশ থেকে উদ্ধার তাদের দুই সন্তানের দেহ। মৃতদেহ ময়নাসতন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পরিবারের চারজনের অস্বাভাবিক মৃত্যু জলপাইগুড়ির ভক্তিনগরে। বাড়ি থেকে দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার। পাশ থেকে উদ্ধার তাদের দুই সন্তানের দেহ। মৃতদেহ ময়নাসতন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জলপাইগুড়ির ভক্তিনগর। সেখানেই দিন কয়েক আগে ভাড়া গিয়েছিলেন পাল দম্পতি ও তাদের সন্তানরা। শনিবার সকালে সেই ভাড়া বাড়ি থেকেই মৃৎশিল্পী বাসুদেব পাল এবং তাঁর স্ত্রী ললিতা পালের দেহ উদ্ধার করে ভক্তিনগর থানার পুলিশ। পাশের খাটের ওপর থেকে উদ্ধার হয় তাদের দুই সন্তান সীমা ও বিবেকের দেহ।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বিবেক ও সীমাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। অন্যদিকে, বাসুদেব পালকে ঝুনন্ত অবস্থায় উদ্ধার করা হলেও, হাত পা ছিল বাধা। ফলে ঘটনাটি সপরিবারে আত্মহত্যার ঘটনা নয় বলেই প্রাথমিক অনুমান পুলিশের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসুদেব ললিতার দ্বিতীয় পক্ষের স্বামী ছিলেন। ফলে এই ঘটনায় ললিতার প্রথম পক্ষের স্বামীর ভূমিকাও খতিয়ে দেখছে পুলিশ।

Click it and Unblock the Notifications