বাড়িতে দুই জায়গায় দুই দেহ! দম্পতির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য বেলঘড়িয়ায়
দম্পতির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল উত্তর চব্বিশ পরগনার নিমতায়। বৃহস্পতিবার আলাদা দুটি ঘর থেকে আশিস মুখোপাধ্যায়(৪৯) এবং টুম্পা মুখোপাধ্যায়ের(৩২) ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।
দম্পতির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল উত্তর চব্বিশ পরগনার নিমতায়। বৃহস্পতিবার আলাদা দুটি ঘর থেকে আশিস মুখোপাধ্যায়(৪৯) এবং টুম্পা মুখোপাধ্যায়ের(৩২) ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যা করেছেন এই দম্পতি।

নিমতার রামপ্রসাদনগর। বৃহস্পতিবার সকালে বাড়ির ভাড়াটে এবং দুধওয়ালা দেখেন, বাড়ির বারান্দায় গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন আশিস মুখোপাধ্যায়। তার হাতের শিরা ছিল কাটা। এই দৃশ্য দেখে স্ত্রীর খোঁজ করেন প্রতিবেশীরা। পরে দেখা যায় ঘরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছেন স্ত্রী টুম্পা। সঙ্গে সঙ্গে খবর যায় থানায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একসময়ে এলআইসির এজেন্ট ছিলেন আশিস মুখোপাধ্যায়। কিন্তু বর্তমান সময়ে বাড়িতেই বসে থাকতেন তিনি। আয় তেমন না থাকায় বাড়ি ভাড়ার টাকাতেই সংসার চলত। জানা গিয়েছে, এরই মধ্যে বেশ কয়েকজনের থেকে ধার করেছিলেন ওই দম্পতি।
স্থানীয় অপর একটি অংশ বলছে, আশিস মুখোপাধ্যায়ের প্রথম পক্ষের স্ত্রী নিঃসন্তান ছিলেন। তার জেরে ডিভোর্স পর্যন্ত হয়। বছর দেড়েক আগে টুম্পাকে বিয়ে করেছিলেন তিনি।
বাড়ির বেডরুম থেকে বেশ কয়েকটি নোট পাওয়া গিয়েছে। সেই নোটগুলি সুইসাইড নোট কিনা খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা এবং ভাড়াটেরা জানিয়েছেন, দম্পত্তির মধ্যে কোনও ঝামেলাও তাঁর দেখেননি। ফলে অস্বাভাবিক এই মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। অবসাদ থেকেই আত্মহত্যা না খুন, তা খতিয়ে দেখছে পুলিশ।












Click it and Unblock the Notifications